বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করুন: মিয়ানমার সেনাবাহিনীকে জাতিসংঘ

বিদেশ ডেস্ক
০৫ মার্চ ২০২১, ১১:৩৩আপডেট : ০৫ মার্চ ২০২১, ১১:৩৩

জাতিসংঘের মানবাধিকার প্রধান জানিয়েছেন, মিয়ানমারের ১ ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পর থেকে অন্তত ৫৪ জন বিক্ষোভকারী নিহত হয়েছে। বৃহস্পতিবার তিনি সামরিক সরকারের প্রতি বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করার দাবি জানিয়েছেন। চলমান বিক্ষোভে সবচেয়ে রক্তাক্ত দিন বুধবার ৩৮জন নিহতের পর তিনি এই দাবি জানালেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল বাশেলেট মিয়ানমারের নিরাপত্তাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে ভয়াবহ দমন-পীড়ন বন্ধের জন্য। তিনি বলেন, মিয়ানমার সেনাবাহিনীকে অবশ্যই প্রতিবাদকারীদের হত্যা ও ধরপাকড় বন্ধ করতে হবে। দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভেরতদের ওপর নিরাপত্তাবাহিনীর তাজা গুলি নিক্ষেপ একেবারে অগ্রহণযোগ্য।

বাশেলেট আরও বলেন, আহতদের চিকিৎসায় নিয়োজিত জরুরি চিকিৎসাকর্মী ও অ্যাম্বুলেন্সে হামলার ঘটনায় তিনি মর্মাহত।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে, ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর হতে পুলিশ ও সেনাবাহিনীর হাতে অন্তত ৫৪ জন নিহতের তথ্য তারা পেয়েছে।

গত সপ্তাহে বিক্ষোভে নিহতের ঘটনা বৃদ্ধি পেয়েছে। বুধবার ৩৮ জন নিহতের মধ্যে ৩০ জন্য তথ্য নিশ্চিত হয়েছে জাতিসংঘ সংস্থা। ইয়াঙ্গুন, মান্দালয়, সাগাইং, মাগওয়ে ও মন এলাকায় এসব হত্যাকাণ্ড হয়েছে।

অভ্যুত্থানের পর ১ হাজার ৭০০ জনের বেশি মানুষকে বেআইনিভাবে গ্রেফতার ও আটক করা হয়েছে বিক্ষোভে অংশগ্রহণ বা রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য। শুধু বুধবারেই আটক করা হয়েছে অন্তত ৭০০ জনকে।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম