যুক্তরাষ্ট্র থেকে শত কোটি ডলার তুলে নেওয়ার চেষ্টা করেছে মিয়ানমারের জান্তা সরকার

বিদেশ ডেস্ক
০৫ মার্চ ২০২১, ১৩:৪৪আপডেট : ০৫ মার্চ ২০২১, ১৩:৪৪
image

ক্ষমতা দখলের কয়েক দিনের মাথায় মিয়ানমারের সামরিক শাসকেরা যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক (এফআরবিএনওয়াই) থাকা প্রায় শত কোটি ডলার তুলে নেওয়ার চেষ্টা করেছে। এরপরই ওই তহবিল জব্দ করে দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের এক সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে এই খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে ব্যাপক গণ বিক্ষোভ এবং নাগরিক অসহযোগ আন্দোলন চলছে। বিক্ষোভকারীরা সেনা শাসনের অবসান এবং দেশটির নির্বাচিত নেতাদের মুক্তির দাবি করছেন। আন্তর্জাতিক সম্প্রদায় দেশটির অভ্যুত্থান এবং বিক্ষোভকারীদের ওপর সহিংস নিপীড়নের নিন্দা জানালেও তা উপেক্ষা করছে সেনা সরকার। বিক্ষোভকারীদের ওপর সহিংস বলপ্রয়োগের ঘটনায় ইতোমধ্যেই মিয়ানমারের বেশ কয়েকজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

১ ফেব্রুয়ারি সেনা সরকার ক্ষমতা দখলের পর ৪ ফেব্রুয়ারি সেন্ট্রাল ব্যাংক মিয়ানমারের নামে অর্থ তুলে নেওয়ার চেষ্টা আটকে দেয় যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্তৃপক্ষ। পরে তহবিলটি স্থগিত দেয় মার্কিন সরকারের কর্মকর্তারা। এখন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাহী আদেশ ছাড়া ওই তহবিল থেকে অর্থ তুলতে পারবে না মিয়ানমারের সেনা সরকার।

নিউ ইয়র্ক ফেডারেল ব্যাংক কর্তৃপক্ষ এবং যুক্তরাষ্ট্রের রাজস্ব দফতর সরাসরি এই বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

এদিকে, সেনা অভ্যুত্থান এবং বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী নিপীড়নের পর নতুন করে মিয়ানমারের সেনা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য। বৃহস্পতিবার জাতিসংঘের তরফে জানানো হয়েছে, অভ্যুত্থানের পর থেকে অন্তত ৫৪ জনকে হত্যা করা হয়েছে। আর ২৯ সাংবাদিকসহ এক হাজার সাতশ’রও বেশি মানুষকে আটক করা হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম