নেপালি পুলিশের গুলিতে ভারতীয় নাগরিক নিহত

বিদেশ ডেস্ক
০৫ মার্চ ২০২১, ২২:৫৫আপডেট : ০৫ মার্চ ২০২১, ২২:৫৬

ভারতের উত্তর প্রদেশের পিলভিট সীমান্তে নেপালি পুলিশের গুলিতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছে। ২৬ বছরের ওই ব্যক্তির নাম গোবিন্দ সিং। ওই ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতের ওই ঘটনায় সাময়িক উত্তেজনা তৈরি হলেও এখন পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে।

এনডিটিভি জানিয়েছে, নেপাল পুলিশের সঙ্গে কোনও বিষয়ে তিনজনের সংঘর্ষ হয়েছিল। গোবিন্দ ছাড়া বাকি দুই জনের নাম পাপ্পু সিং ও গুরমিত সিং বলে জানা গেছে। নেপাল পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের পর বিপুলসংখ্যক গ্রামবাসী ওই এলাকায় জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করে। ভারতের পক্ষে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পর্যালোচনা করেন। ঘটনাটি মাদক চোরাচালান সংক্রান্ত হতে পারে বলে প্রতীয়মান হচ্ছে।

জানা গেছে, ওই ঘটনার পরে ভারত-নেপাল সীমান্তে প্রহরারত সশস্ত্র সীমা বল ‘এসএসবি’ জওয়ানদের সতর্ক করে দেওয়া হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নেপাল পুলিশ বলছে, পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ওই ভারতীয় নাগরিক নিহত হয়েছে।

পিলিভিট জেলার পুলিশ সুপার জয়প্রকাশ বলেন, এসএসবি-র মাধ্যমে তিনি জানতে পেরেছেন যে, কিছু লোকের ওপর নেপালি পুলিশ গুলি চালিয়েছে। এতে একজন নিহত হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

ঘটনাস্থলে পৌঁছে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও অন্য কর্মকর্তারা নেপালি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন। গভীর রাতে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া ওই ব্যক্তির লাশ তাৎক্ষণিকভাবে বুঝে পায়নি ভারত। তবে তার মরদেহ ফিরিয়ে আনতে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে। সূত্র: এনডিটিভি, পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম