আস্থা ভোটে ইমরান খানের জয়, বিরোধীদের বয়কট ও প্রতিবাদ

বিদেশ ডেস্ক
০৬ মার্চ ২০২১, ১৬:৩১আপডেট : ০৬ মার্চ ২০২১, ১৬:৩১

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির পার্লামেন্টে এক আস্থা ভোটে জয় পেয়েছেন। শনিবারের এই আস্থা ভোট বয়কট করেছে দেশটির বিরোধীরা। পার্লামেন্ট ভবনের বাইরে সরকার ও বিরোধীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

আস্থা ভোটের পর পার্লামেন্টের স্পিকার ফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে ইমরান খানের পক্ষে ভোট পড়েছে ১৭৮টি। আস্থা ভোটে জয় পাওয়ার জন্য প্রয়োজন ছিল ১৭২ ভোট।

২০১৮ সালে সাধারণ নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হন ইমরান খান। এই সপ্তাহের শুরুতে তার সরকারের প্রভাবশালী অর্থমন্ত্রী সিনেট আসনে হেরে গেলে ইমরান স্বেচ্ছায় আস্থা ভোট আয়োজনে রাজি হন।

পাকিস্তানের বিরোধী রাজনৈতিক দলগুলো পার্লামেন্টে এই অধিবেশন বয়কট করেছে। তারা বলছে, সিনেট আসনে পরাজয়ই যথেষ্ট যে ইমরানের পার্লামেন্টে পর্যাপ্ত সমর্থন নেই এবং আস্থা ভোটের কোনও প্রয়োজন ছিল না।

পার্লামেন্ট ভবনের বাইরে সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা শহিদ খাকান আব্বাসি সাংবাদিকদের বলেন, পাকিস্তানের জনগণের সঙ্গে প্রতারণা করতে একটি অবৈধ অধিবেশেন আয়োজন করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, বিরোধী নেতারা পার্লামেন্টের বাইরে যখন বিক্ষোভ ও মিডিয়ার সঙ্গে কথা বলছিলেন তখন ইমরানের সমর্থকরা তাদের ঘিরে ফেলে এবং হামলা চালায়।

ঘটনার ফুটেজে আব্বাসি, এক নারী নেতা ও বিরোধী দলীয় সিনেটরে ওপর হামলার দৃশ্য দেখা গেছে।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক