চীনের নতুন পদক্ষেপ হংকং-এর স্বায়ত্তশাসনের ওপর আঘাত: যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০৬ মার্চ ২০২১, ১৮:৪৯আপডেট : ০৭ মার্চ ২০২১, ০৮:২২
image

হংকং-এর নির্বাচন ব্যবস্থায় পরিবর্তন আনতে চীনের পরিকল্পনার সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। একে হংকং-এর স্বায়ত্তশাসনের ওপর সরাসরি আঘাত বলে উল্লেখ করেছে তারা। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কথিত ‘দেশপ্রেমিক’রা যেন হংকং এর শাসনক্ষমতায় থাকতে পারে তা নিশ্চিত করতে পরিকল্পনা উন্মোচন করেছে চীনের শীর্ষ আইনপ্রণয়নকারী কর্তৃপক্ষ। শুক্রবার (৫ মার্চ) চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসে ঘোষণা দেওয়া হয়, হংকং-এর নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তন আনা হবে। শুক্রবার চীনের এনপিসির ভাইস চেয়ারম্যান ওয়াং চেন দাবি করেন, হংকংয়ের ঘটনাপ্রবাহের মাধ্যমে দেখা গেছে যে সেখানে বিদ্যমান নির্বাচন ব্যবস্থায় ফাঁক ফোকর রয়ে গেছে। তিনি বলেন, এই ব্যবস্থায় থাকা ঝুঁকি সংস্কারের প্রয়োজন রয়েছে। যাতে করে কেবলমাত্র ‘দেশপ্রেমিকরাই’ অঞ্চলটির শাসন ক্ষমতায় আসতে পারে।

এ পদক্ষেপের নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস বলেন, ‘চীনের এই প্রস্তাবিত আইন হংকং-এর স্বাধীনতা,স্বায়ত্তশাসন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর সরাসরি আঘাত। একইসঙ্গে দেশটির এই পদক্ষেপ হংকং-এর মৌলিক আইনেরও পরিপন্থী।’

আন্তর্জাতিক সম্প্রদায়ের আপত্তি বিবেচনায় নিয়ে মৌলিক আইন অনুযায়ী হংকং-এর শাসনভার পরিচালনা করতে চীনের প্রতি আহ্বান জানান তিনি। প্রাইস বলেন,‘যুক্তরাষ্ট্র হংকং-এর মানুষের পাশে আছে। তারা কেবল তাদের অধিকারটাই চাচ্ছে,যা তাদের প্রাপ্য।’

১৫০ বছর ঔপনিবেশিক শাসনে থাকার পর চুক্তির মেয়াদ শেষে ১৯৯৭ সালের ১ জুলাই হংকং-কে চীনের কাছে ফেরত দেয় যুক্তরাজ্য। তখন থেকে অঞ্চলটি ‘এক দেশ, দুই নীতি’র আওতায় স্বায়ত্তশাসনের মর্যাদা ভোগ করে আসছে। বিশেষ প্রশাসনিক অঞ্চল হিসেবে বিবেচিত হংকংকে ২০৪৭ সাল পর্যন্ত স্বায়ত্তশাসনের নিশ্চয়তা দিয়েছে চীন। তবে গত বছর জুনে স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের জন্য নতুন জাতীয় নিরাপত্তা আইন প্রবর্তন করে বেইজিং। এই আইনের মাধ্যমে নির্দিষ্ট কিছু অপরাধের বিচারের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে চীনের হাতে তুলে দিতে পারবে হংকং কর্তৃপক্ষ। সমালোচকেরা বলছেন, এই আইনের কারণে অঞ্চলটির গণতন্ত্রপন্থী কর্মীদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার সুযোগ পাবে চীন।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম