ভারতে আশ্রয় চাওয়া পুলিশ  সদস্যদের ফেরত চাইলো মিয়ানমার

বিদেশ ডেস্ক
০৬ মার্চ ২০২১, ২০:২৩আপডেট : ০৬ মার্চ ২০২১, ২০:২৩

সামরিক সরকারের নির্দেশ পালন করা থেকে বিরত থাকতে ভারতে আশ্রয় চাওয়া মিয়ানমারের পুলিশ সদস্যদের ফেরত চেয়েছে দেশটি। জান্তাবিরোধী চলমান বিক্ষোভের মধ্যেই সম্প্রতি প্রায় ৩০ জন পুলিশ সদস্য সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় চেয়েছেন। শনিবার ভারতের উত্তর–পূর্বের এক পুলিশ সদস্য এ তথ্য জানিয়েছেন।

গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে ব্যাপক গণ বিক্ষোভ এবং নাগরিক অসহযোগ আন্দোলন চলছে। বিক্ষোভকারীরা সেনা শাসনের অবসান এবং দেশটির নির্বাচিত নেতাদের মুক্তির দাবি করছেন। আন্তর্জাতিক সম্প্রদায় দেশটির অভ্যুত্থান এবং বিক্ষোভকারীদের ওপর সহিংস নিপীড়নের নিন্দা জানালেও সেসব কানে তুলছে না জান্তা সরকার। বৃহস্পতিবার (৪ মার্চ) নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের এক কর্মকর্তা জানান, মিয়ানমারের অন্তত ১৯ পুলিশ সদস্য সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে। মিজোরামের চাম্পাই ও সারচিপ জেলার সীমান্ত দিয়ে প্রবেশের পর তারা দেশটিতে আশ্রয় চেয়েছেন।  এর আগে আরও আট পুলিশ সদস্য ভারতে আশ্রয় চেয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।

ভারতের উত্তর-পূর্বের সীমান্তবর্তী রাজ্য মিজোরামের চাম্পাই জেলার সবচেয়ে সিনিয়র কর্মকর্তা রয়টার্সকে বলেন, তিনি মিয়ানমারের ফালাম জেলা কর্তৃপক্ষের কাছ থেকে একটি চিঠি পেয়েছেন। সেখানে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আট পুলিশ সদস্যকে ফেরত পাঠাতে অনুরোধ জানানো হয়।

ডেপুটি কমিশনার মারিয়া সি টি জুয়ালি বলেন, এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায়  আছেন তারা।

এ বিষয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য জানতে চেয়ে যোগাযোগ করেও কোনও সাড়া পায়নি রয়টার্স। তবে মিয়ানমারের পাঠানো ওই চিঠির একটি কপি পাওয়ার পর পর্যালোচনা করে দেখেছে বার্তা সংস্থাটি। সেখানে মিয়ানমার কৃর্তপক্ষ আট পুলিশের সীমান্ত অতিক্রম করার তথ্য পেয়েছে বলে উল্লেখ করা আছে। তাদের মধ্যে একজন নারী পুলিশ সদস্যও রয়েছেন। এদের মধ্যে চার জনের বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে।

 

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম