নাগপুরে আবার ফিরলো লকডাউন

বিদেশ ডেস্ক
১২ মার্চ ২০২১, ১৭:৪৭আপডেট : ১২ মার্চ ২০২১, ১৭:৪৭

ভারতের মহারাষ্ট্রের কোভিড পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। দৈনিক গড়ে প্রায় ২ হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন করোনাভাইরাসে। সরকারি পরিসংখ্যান বিশ্লেষণে উঠে আসছে, ভারতে মোট আক্রান্তের ৬০ শতাংশই এই রাজ্যের। মহারাষ্ট্র প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের প্রতিটি জেলাকে বলা হয়েছে, করোনা ঠেকাতে আংশিক লকডাউন বা রাতের কারফিউ জারি করা যেতে পারে। এমন নির্দেশনার পর নাগপুরে লকডাউন জারি করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

মহারাষ্ট্র রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, আগামী ১৫ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত লকডাউন থাকবে নাগপুরে। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ইঙ্গিত দিয়েছেন, আগামী দিনে রাজ্যের আরও কয়েকটি অংশে লকডাউন জারি হতে পারে। তবে লকডাউনের মধ্যে খোলা থাকবে ফলের দোকান, দুধের বুথ। অত্যাবশ্যকীয় পরিষেবাও চালু থাকবে।

বৃহস্পতিবার উদ্ধব ঠাকরে কোভিডের ভ্যাকসিন নেন। তার পরে বলেন, মনে হচ্ছে, আগামী দিনে আরও কয়েক জায়গায় লকডাউন করতে হবে।

করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যাও হঠাৎ করে বেড়েছে। প্রায় পাঁচ হাজার করে ভাইরাস সক্রিয় রোগী ধরা পড়ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারতে এখন ভাইরাস সক্রিয় রোগীর সংখ্যা প্রায় দুই লাখ। কনট্যাক্ট ট্রেসিং বাড়লে আরও বেশি সংখ্যক কোভিড অ্যাকটিভ রোগীকে চিহ্নিত করা যাবে। অ্যাকটিভ কেসের হার নিয়ন্ত্রণে আনা গেলে সংক্রমণের হারও কমে যাবে।

মহারাষ্ট্রে করোনা সংক্রমণ যে হারে বাড়ছে তাতে ভারতের কেন্দ্রীয় সরকারও ‘অত্যন্ত উদ্বিগ্ন’। বৃহস্পতিবার নীতি আয়োগের সদস্য ভিকে পল একথা জানান। তিনি বলেন, দেশকে যদি কোভিড মুক্ত করতে হয়, তাহলে মহারাষ্ট্রের সংক্রমণকে হালকাভাবে নিলে চলবে না।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়, মহারাষ্ট্রের ১০টি গুরুত্বপূর্ণ শহরের মধ্যে আটটিতেই বহু সংখ্যক মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। শহরগুলো হলো পুনে, নাগপুর, থানে, মুম্বাই, অমরাবতী, জলগাঁও, নাসিক এবং আওরঙ্গবাদ।

 

 

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম