পারমাণবিক শক্তিচালিত যুদ্ধজাহাজ বানাচ্ছে চীন?

বিদেশ ডেস্ক
১৩ মার্চ ২০২১, ১৪:৩৯আপডেট : ১৩ মার্চ ২০২১, ১৬:৪১
image

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌশক্তিকে জোরদার করতে চীন নিজেদের চতুর্থ বিমানবাহী যুদ্ধজাহাজ বানাচ্ছে। দেশটির সশস্ত্র বাহিনীর ঘনিষ্ঠ কিছু সূত্রের বরাত দিয়ে শনিবার প্রকাশিত আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নতুন যুদ্ধজাহাজ পারমাণবিক শক্তিচালিত হতে পারে। চীনের জাহাজ নির্মাণ খাতে এটি হবে এক ধাপ প্রযুক্তিগত উন্নতি।

উল্লেখ্য, চীনে বিমানবাহী দুটি রণতরি ইতিমধ্যে সক্রিয় আছে। তৃতীয়টি এ বছরের মধ্যে উদ্বোধন করার কথা রয়েছে। তবে এগুলোর কোনটিই পারমাণবিক শক্তিচালিত নয়। আলজাজিরা জানিয়েছে, দুই বছর বিলম্বিত হওয়ার পর চতুর্থ যুদ্ধজাহাজের কাজ এ বছরের প্রথম ভাগে আবার শুরু হয়েছে।

এদিকে চীনের নৌবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ এক ব্যক্তিকে উদ্ধৃত করে দ্য সাউথ চায়না মর্নিং পোস্ট পত্রিকা জানিয়েছে, চতুর্থ বিমানবাহী যুদ্ধজাহাজ নির্মাণের মধ্য দিয়ে দেশটির জাহাজ নির্মাতারা এ খাতে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি আনতে মুখিয়ে আছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেকটি সূত্র পত্রিকাটিকে বলেছে, চতুর্থ বিমানবাহী এ রণতরি নির্মাণের ক্ষেত্রে পারমাণবিক শক্তি কাজে লাগানোর একটি প্রস্তাব খতিয়ে দেখছেন চীনের কর্মকর্তারা। এ–সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত  কিনা, সূত্র তা জানায়নি। তবে তাদের দাবি,  এটি হবে খুবই জোরালো ও চ্যালেঞ্জে পরিপূর্ণ একটি সিদ্ধান্ত।

২০১৭ সালে দেশটি প্রথম নিজের তৈরি বিমানবাহী রণতরির যাত্রা শুরু করে।

/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম