আর্মেনিয়ায় আগাম নির্বাচনের ঘোষণা দিলেন পাশিনিয়ান

বিদেশ ডেস্ক
১৮ মার্চ ২০২১, ২১:২৮আপডেট : ১৮ মার্চ ২০২১, ২১:২৮

আগামী জুন মাসে আগাম পার্লামেন্ট নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশনিয়ান। বৃহস্পতিবার তিনি এই ঘোষণা দেন। গত বছর নাগোরনো-কারাবাখ সংঘাতে প্রতিবেশী আজারবাইজানের কাছে ভূখণ্ড হস্তান্তরের পর থেকেই তার পদত্যাগের দাবিতে দেশটিতে বিক্ষোভ চলছে। টানা বিক্ষোভের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় এই আগাম নির্বাচনের ঘোষণা দেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

কারাবাখ যুদ্ধে আজারবাইজানের কাছে শোচনীয় পরাজয়ের পর রাজনৈতিক সংকটের মুখে পড়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। ২০১৮ সালে শান্তিপূর্ণ বিক্ষোভে ভর করে ক্ষমতায় আসা এই প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশটিতে বিক্ষোভ চলছে। আবার তার সমর্থকরাও পাল্টা বিক্ষোভে রয়েছেন রাজপথে। পাল্টাপাল্টি এই বিক্ষোভের কারণে উদ্বেগ-উত্তেজনা থাকলেও পদত্যাগের কোনও পরিকল্পনা নেই পাশিনিয়ানের।

ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে আর্মেনীয় প্রধানমন্ত্রী জানান, আগাম নির্বাচন ২০ জুন অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্টের সঙ্গে দেশটির বিরোধী রাজনৈতিক দলের বৈঠকের পর আগাম নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাশিনিয়ান বলেন, চলমান অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি থেকে পরিত্রাণের সবচেয়ে ভালো উপায় হলো আগামী পার্লামেন্ট নির্বাচন।

নভেম্বরে রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। শীতে এতে কিছুটা ভাটা পড়ে। তবে আবারও গত মাসে বিক্ষোভ শুরু হয়েছে। ২৫ ফেব্রুয়ারি দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা পাশিনিয়ানের পদত্যাগ দাবি করলে পরিস্থিতি নতুন মোড় নেয়। এরপর দেশটির সেনাপ্রধানকে বরখাস্ত করেন প্রধানমন্ত্রী। প্রেসিডেন্ট সেনাপ্রধানকে বরখাস্তের অনুমোদন দিতে অস্বীকৃতি জানান।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম