মিয়ানমারে বিবিসি’র সাংবাদিক আটক

বিদেশ ডেস্ক
১৯ মার্চ ২০২১, ২১:৪২আপডেট : ১৯ মার্চ ২০২১, ২১:৪২

মিয়ানমারে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক সাংবাদিক অং থুরাকে আটক করা হয়েছে। অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ-সংঘর্ষ চলাকালেই শুক্রবার সাদা পোশাকধারী কয়েকজন তাকে দায়িত্বরত অবস্থায় তুলে নিয়ে যায়। তিনি বিবিসি’র বার্মিজ সার্ভিসে কর্মরত।

বিবিসি’র খবরে বলা হয়েছে, রাজধানী নেপিদোর একটি আদালতের প্রাঙ্গণে রিপোর্টিং করার সময় তাকে সাদা পোশাকধারী কয়েকজন তুলে নিয়ে যায়।

এক বিবৃতিতে এই ঘটনায় প্রতিষ্ঠানটি চরম উদ্বিগ্ন এবং তার সন্ধানের জন্য কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছে বিবিসি।  

অং থুরার সঙ্গে আরেক রিপোর্টারকেও তুলে নিয়ে যাওয়া হয়। ওই রিপোর্টার হলেন মিজিমা নামের স্থানীয় একটি সংবাদমাধ্যমে কর্মরত তিকে অং। এই মাসের শুরুতে সামরিক সরকার মিজিমার লাইসেন্স বাতিল করেছে।

বিবিসি জানিয়েছে, যারা এই দুই সাংবাদিককে তুলে নিয়ে যায় তারা নম্বর প্লেটবিহীন একটি গাড়িতে শুক্রবার দুপুরে ঘটনাস্থলে হাজির হয়। এরপর থেকে অং থুরার সঙ্গে যোগাযোগ করতে পারছে না সংবাদমাধ্যমটি।

বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমারে কর্মরত সব কর্মীদের নিরাপত্তার বিষয়টিকে খুব গুরুত্ব দেয় এবং অং থুরার সন্ধান পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর হতে অন্তত ৪০ সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। এখনও কাস্টডিতে রয়েছেন ১৬ জন। এছাড়া ৫টি মিডিয়া কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম