নেপালে জরুরি ব্যবহারের অনুমতি পেলো ভারত বায়োটেকের টিকা

বিদেশ ডেস্ক
২০ মার্চ ২০২১, ১৭:০৮আপডেট : ২০ মার্চ ২০২১, ১৭:০৮
image

করোনাভাইরাস প্রতিরোধে ভারতীয় ওষুধ কোম্পানি ভারত বায়োটেক উদ্ভাবিত টিকা (কোভ্যাক্সিন) জরুরি পরিস্থিতিতে ব্যবহারের অনুমতি দিয়েছে নেপাল। শনিবার (২০ মার্চ) দেশটির জাতীয় ‌ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এ অনুমোদন দেয়। এর মধ্য নেপাল হবে তৃতীয় দেশ যারা এ ভ্যাকসিন ব্যবহার করবে। এর আগে গত জানুয়ারিতে ভারতে এবঙ এ মাসের শুরুর দিকে জিম্বাবুয়েতে এ টিকা জরুরি ব্যবহারের অনুমতি পায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত ১৩ জানুয়ারি নিজেদের উদ্ভাবিত টিকার জরুরি ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য নেপাল সরকারের কাছে আবেদন জানায় ভারত বায়োটেক। এদিন তারা ছাড়াও আরও দুইটি কোম্পানি তাদের নিজেদের টিকা ব্যবহারের অনুমতি চেয়েছিল। ১৫ জানুয়ারি সর্বপ্রথম অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা জরুরি ব্যবহারের অনমোদন দেয় নেপাল সরকার। এরপর গত ১৭ ফেব্রুয়ারি অনুমোদন দেওয়া হয় চীনের সিনোফার্মের তৈরি বিবিআইবিপি-কর্ভ টিকাকে। আর শনিবার জানানো হলো বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনের জরুরি ব্যবহারের অনুমতি প্রদানের কথা।

নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে-ওষুধ প্রশাসন বিভাগের পরামর্শক কমিটির বৈঠকে ভারতে উদ্ভাবিত টিকার শর্তসাপেক্ষ জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে দেশে তৃতীয় কোনো টিকা ব্যবহারের অনুমতি পেলো বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।

/এফইউ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম