পাকিস্তানে আবারও গুলি করে সাংবাদিক হত্যা

বিদেশ ডেস্ক
২১ মার্চ ২০২১, ২০:৪৯আপডেট : ২২ মার্চ ২০২১, ১০:০৫

পাকিস্তানে আবারও গুলি করে এক সাংবাদিককে হত্যা করা হয়েছে। রবিবার সিন্ধু প্রদেশের পুলিশ জানিয়েছে, গত বুধবার সালেহ পত এলাকায় একটি সেলুনে চুল কাটার সময় অজয় লালওয়ানি নামের ওই সাংবাদিককে হত্যা করে অজ্ঞাত বন্দুকধারীরা। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

স্থানীয় একটি টিভি চ্যানেল ও উর্দু দৈনিকে সাংবাদিকতা করতেন অজয়। পাকিস্তানে সংখ্যালঘুদের অধিকার রক্ষা নিয়ে সরব ছিলেন তিনি। প্রাথমিক তদন্তের পরে  পুলিশ জানিয়েছিল, ব্যক্তিগত কোনও শত্রুতা থেকেই অজয়ের উপরে হামলা হয়েছে।

পুলিশের এই দাবি নাকচ করে দিয়েছেন নিহত সাংবাদিকের বাবা দিলীপ কুমার। তার দাবি, তার ছেলের সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল না।

পুলিশ জানায়, সেলুনে চুল কাটার সময় সেখানে দু’টি মোটর সাইকেল ও একটি গাড়িতে চেপে জনা কয়েক দুষ্কৃতী আচমকা হামলা চালায়। তাদের গুলি অজয়ের পেট, হাঁটু আর হাতে লাগে। পরক্ষণেই হামলাকারীরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ অজয়কে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

পাকিস্তানে সাংবাদিকদের উপরে হামলার ঘটনা নতুন নয়। গত এক দশকে অন্তত ৬০ জন সাংবাদিক নিহত হয়েছেন।

পাকিস্তান ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টস- এর পক্ষ থেকে রবিবার এক বিবৃতিতে অজয়ের উপরে হামলার কঠোর নিন্দা জানানো হয়েছে।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম