মিয়ানমারে জলবিদ্যুৎ প্রকল্প স্থগিত করলো ফরাসি কোম্পানি

বিদেশ ডেস্ক
২১ মার্চ ২০২১, ২২:০২আপডেট : ২১ মার্চ ২০২১, ২২:০২

ফ্রান্সের অন্যতম বৃহৎ জ্বালানি কোম্পানি ইলেক্ট্রিসিটে ডে ফ্রান্স (ইডিএফ) মিয়ানমারে একটি জলবিদ্যুৎ প্রকল্প স্থগিত করেছে। শান রাজ্যে এই প্রকল্পটির আনুমানিক ব্যয় ১৫০ কোটি ডলার। সামরিক অভ্যুত্থানবিরোধী চলমান বিক্ষোভে রক্তপাত ও সহিংসতার পর এই সিদ্ধান্ত জানালো ফরাসি কোম্পানিটি। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী এখবর জানিয়েছে।

১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। শুক্রবার পর্যন্ত দেশটিতে বিক্ষোভ করতে গিয়ে নিহত হয়েছেন ২৩০ জনের বেশি বেসামরিক নাগরিক।

শুক্রবার ইডিএফ মানবাধিকার সংস্থাগুলোকে জানায়, শান রাজ্যে শেলি-৩ নামের জলবিদ্যুৎ প্রকল্পের উন্নয়ন কাজ স্থগিত করা হয়েছে। এমনকি সাব-কন্ট্রাক্টরদের কাজও স্থগিত করা হয়েছে।

ইডিএফের নেতৃত্বে এই প্রকল্পটি যৌথভাবে জাপানের মারুবেনি কর্পোরেশন ও মিয়ানমারের আয়েয়ার হিনতার কোম্পানি পরিচালনা করছিল। এখান থেকে ৬৭১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা ছিল।

২০১৮ সালে অং সান সু চির নেতৃত্বাধীন এনএলডি সরকার প্রকল্পের কাজ চালিয়ে যাওয়ার অনুমোদন পেয়েছিল। প্রতি বছর দেশটির জাতীয় গ্রিডে ৩০০ কোটি কিলোওয়াট বিদ্যুৎ যোগ করার প্রত্যাশা ছিল প্রকল্পটির মাধ্যমে। ফেব্রুয়ারি জান্তা নেতা সিনিয়র জেনারেল মিন অং হ্লাং জানিয়েছিলেন, তারা চলমান জলবিদ্যুৎ প্রকল্পের কাজ চালিয়ে যাবে।

বিক্ষোভে সেনাবাহিনীর সহিংসতার জের ধরে বিভিন্ন বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ স্থগিত করতে শুরু করেছেন। ফেব্রুয়ারির শুরুতে থাইল্যান্ডের আমাতা কর্পোরেশন পশ্চিমাদের নিষেধাজ্ঞার আশঙ্কায় ১০০ কোটি ডলারের আধুনিক শিল্পাঞ্চল গড়ে তোলার কাজ স্থগিত করে।

জাপানের পানীয় প্রতিষ্ঠান কিরিনও মিয়ানমারের সেনাবাহিনী নিয়ন্ত্রিত শিল্প গোষ্ঠীর সঙ্গে বাণিজ্যিক অংশীদারিত্বের ইতি টেনেছে। সিঙ্গাপুরের বিখ্যাত ব্যবসায়ী লিম কালিংও তামাক ব্যবসায় তার বিনিয়োগ তুলে নিয়েছেন।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম