বাংলায় আসল পরিবর্তন আসছে: মমতাকে মোদির হুঁশিয়ারি

বিদেশ ডেস্ক
২১ মার্চ ২০২১, ২৩:৪৮আপডেট : ২১ মার্চ ২০২১, ২৩:৪৮

প্রথম দফার বিধানসভার নির্বাচনের আগে মাত্র এক সপ্তাহের কম ব্যবধানে পশ্চিমবঙ্গে জনসভায় ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার বাঁকুড়ায় সমাবেশে দেওয়া ভাষণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মোদি অভিযোগ করেছেন, গত ১০ বছরে রাজ্যের উন্নতি ঘটাতে ব্যর্থ হয়েছেন। তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, এবার আসল পরিবর্তন আসছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

ইভিএম নিয়ে মমতার মন্তব্যের ব্যঙ্গও করেছেন মোদি। তিনি বলেছেন, এই মন্তব্যের ফলে মনে হচ্ছে তৃণমূল আশঙ্কা করছে নির্বাচনে তারা হেরে যাবে।

মোদি বলেন, বাংলায় আসল পরিবর্তন আনবে বিজেপি। দুর্নীতির খেলা, চলবে না। সিন্ডিকেটের খেলা, চলবে না। কাট মানির খেলা, চলবে না।

তিনি আরও বলেন, আমরা বাংলায় এমন সরকার আনবে যারা নিশ্চিত করবে সরকারি প্রকল্পের অর্থ গরিবের কাছে পৌঁছায়। সরকার চাঁদাবাজদের কারাগারে পাঠাবে। পরাজয় বুজতে পেরে দিদি এরই মধ্যে ইভিএম নিয়ে প্রশ্নবিদ্ধ করতে শুরু করেছেন। এই ইভিএমেই দশ বছর আগে তাকে ক্ষমতায় এনেছে।

মমতাকে আক্রমণ করে মোদি বলেন, আমি দিদির কাছে যত প্রশ্ন করি, উনি তত আমার ওপর রাগ করেন। দিদির তো আমার চেহারাও পছন্দ নয়। আরে দিদি, লোকতন্ত্রের চেহারা নয়, মানুষের সেবা দেখুন। আমার চেহারা আপনি খারাপ দেখেছেন, কিন্তু বাঁকুড়ার মেয়ে, আমাদের প্রার্থী চন্দনার চেহারা আপনি কখনও ভুলবেন না। চন্দনা বাংলার বিকাশের প্রতীক। এ সেই চেহারা, যাকে আপনি বঞ্চিত করেছেন, যাকে চাঁদাবাজরা হেনস্থা করেছে। এখন এই চেহারাই পশ্চিমবঙ্গের অধিকার পাইয়ে দেবে। এটাই আসল পরিবর্তনের চেহারা। এটাই সোনার বাংলা নির্মাণের চেহারা।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম