সেনা হুঁশিয়ারির পর মিয়ানমারে ১৬ বিক্ষোভকারী নিহত

বিদেশ ডেস্ক
২৭ মার্চ ২০২১, ১৩:১৯আপডেট : ২৮ মার্চ ২০২১, ১৩:৪০
image

মিয়ানমারের নিরাপত্তা বাহিনী গুলি চালিয়ে শনিবার অন্তত ১৬ বিক্ষোভকারীকে হত্যা করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সেনা সরকারের হুঁশিয়ারি উপেক্ষা এদিন ইয়াঙ্গুন, মান্দালয় এবং অন্যান্য শহরগুলোর রাস্তায় নামে হাজার হাজার গণতন্ত্রপন্থী বিক্ষোভকারী। শনিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগেই বিক্ষোভকারীদের মাথায় ও পিঠে গুলি চালানো হতে পারে বলে সতর্ক করে দেয় দেশটির সেনা সরকার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

শনিবার সশস্ত্র বাহিনী দিবস পালন করছে মিয়ানমারের সেনা সরকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি দখলদারিত্ব প্রতিরোধ শুরুর দিনটি পালন উপলক্ষে বড় ধরনের শক্তি প্রদর্শনের কর্মসূচি রাখা হয়েছে। আর এদিন নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছে গণতন্ত্রপন্থী আন্দোলনকারীরা। এর জেরে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের হুঁশিয়ার করে দেয় সেনা সরকার। বিক্ষোভকারীদের মাথা কিংবা পিঠে গুলি লাগতে পারে সতর্ক করা হয়েছে। রাজধানী নেপিদোতে সামরিক কর্মসূচিতে যে কোনও বিশৃঙ্খলা প্রতিরোধের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

মিয়ানমার নাউ-এর খবরে জানানো হয়েছে শনিবার ইয়াঙ্গুনের ডালা এলাকায় একটি পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনী গুলি চালালে অন্তত চার জন নিহত হয়। ওই সময় আরও অন্তত দশ জন আহত হয়েছে।

এছাড়া ইনসেইন জেলায় তিন ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। নিহতদের মধ্যে একজন স্থানীয় অনুর্ধ্ব ২১ নারী ফুটবল দলের সদস্য রয়েছে। পূর্বাঞ্চলীয় লাশিও শহরে নিহত হয়েছে আরও চার জন। বাগিও শহরে আলাদা ঘটনায় আরও চার জন নিহত হয়েছে। উত্তরপূর্বাঞ্চলীয় হোপিন শহরে আরও এক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে।

মিয়ানমারে ক্ষমতাচ্যুত আইনপ্রণেতাদের গ্রুপ সিআরপিএইচ-এর মুখপাত্র ড. সাসা এক অনলাইন আলোচনায় বলেছেন, আজ সশস্ত্র বাহিনীর জন্য লজ্জাজনক তিন। তিনশ’রও বেশি নিরীহ মানুষকে হত্যার পর সামরিক বাহিনীর জেনারেলরা সশস্ত্র বাহিনী দিবস পালন করছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম