গণতন্ত্র রক্ষা করতে এসেছি: মিন অং হ্লাইং

বিদেশ ডেস্ক
২৭ মার্চ ২০২১, ১৪:০৮আপডেট : ২৮ মার্চ ২০২১, ১৩:৩৯
image

গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের রাস্তায় নামার বিষয়ে হুঁশিয়ার করে দেওয়ার পর মিয়ানমারের সেনাবাহিনী প্রধান মিন অং হ্লাইং বলেছেন, তারা গণতন্ত্র রক্ষা করতে ক্ষমতায় এসেছেন। শনিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক মহড়ায় তিনি একথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

শনিবার সশস্ত্র বাহিনী দিবস পালন করছে মিয়ানমারের সেনা সরকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি দখলদারিত্ব প্রতিরোধ শুরুর দিনটি পালন উপলক্ষে বড় ধরনের শক্তি প্রদর্শনের কর্মসূচি রাখা হয়েছে। আর এদিন নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছে গণতন্ত্রপন্থী আন্দোলনকারীরা। এর জেরে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের হুঁশিয়ার করে দেয় সেনা সরকার। বিক্ষোভকারীদের মাথা কিংবা পিঠে গুলি লাগতে পারে সতর্ক করা হয়েছে। রাজধানী নেপিদোতে সামরিক কর্মসূচিতে যে কোনও বিশৃঙ্খলা প্রতিরোধের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। শনিবার ইতোমধ্যে নিহত হয়েছে অন্তত ১৬ বিক্ষোভকারী।

সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাপ্রধান মিন অং হ্লাইং বলেন, ‘গণতন্ত্র রক্ষায় পুরো দেশের সঙ্গে হাত মেলাতে চায় সেনাবাহিনী। দাবি আদায়ে সহিংসতার মাধ্যমে স্থিতিশীলতা ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্থ করা ঠিক নয়।’ তিনি দাবি করেন মানুষের সুরক্ষা এবং দেশে শান্তি পুনরায় প্রতিষ্ঠিত করতে চাইছে কর্তৃপক্ষ। দেশে আবারও নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দিলেও কোনও সময়সীমা উল্লেখ করেননি তিনি।

সেনা প্রধান দাবি করেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা অং সান সু চি এবং তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি ‘বেআইনি কাজ’ করায় তারা ক্ষমতা দখল করেছেন। তার দাবি দলটির বেশ কয়েক জন নেতা দুর্নীতিতে জড়িত। তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী ক্ষমতার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই মিয়ানমারে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সেভ দ্য চিলড্রেন বলছে, এ পর্যন্ত যারা প্রাণ হারিয়েছে তাদের মধ্যে অন্তত ২০ জন শিশু। সামরিক বাহিনী বলছে, বিক্ষোভে এ পর্যন্ত ১৬৪ জন নিহত হয়েছে। তবে দেশটির অধিকার রক্ষা গ্রুপ অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) এর দাবি, নিহতের সংখ্যা তিনশ’ ছাড়িয়ে গেছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম