মোদির ঢাকা ভাষণ নিয়ে সমালোচনা, পরে ক্ষমা চাইলেন শশী থারুর

বিদেশ ডেস্ক
২৭ মার্চ ২০২১, ১৯:৪৯আপডেট : ২৭ মার্চ ২০২১, ১৯:৪৯

বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণ নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের প্রতিবাদের পর ক্ষমা চাইলেন কংগ্রেসের প্রভাবশালী নেতা ও এমপি শশী থারুর। তিনি স্বীকার করেছেন, তার এই ভুল ছিল দ্রুত শিরোনাম পড়ার কারণে। শনিবার তিনি টুইটারে লিখেছেন, দুঃখিত। এর আগের দিন মোদির ভাষণের বিষয়বস্তুর সমালোচনা করে টুইট করেছিলেন।  ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

বাংলাদেশের জাতীয় প্যারেড গ্রাউন্ডে শুক্রবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে দেওয়া ভাষণে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এসময় মোদি বলেন, ‘আমি এখানকার তরুণ প্রজন্মের আমার ভাই ও বোনদের খুব গর্বের সঙ্গে একটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাই। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়া আমার জীবনের প্রথম আন্দোলনগুলোর মধ্যে একটি ছিল। আমার বয়স তখন ২০-২২ বছর, তখন আমি ও আমার অনেক সহকর্মী বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য সত্যাগ্রহ করেছিলাম। বাংলাদেশের স্বাধীনতার সমর্থন করায় আমি গ্রেফতার হয়েছিলাম এবং কারাগারেও গিয়েছিলাম।’

মোদি আরও বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার জন্য যতটা আকুলতা এখানে ছিল, ততটা আকুলতা সেখানেও ছিল। এখানে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক সংঘটিত জঘন্য অপরাধ ও নৃশংসতার চিত্রগুলো আমাদের বিচলিত করত এবং রাতের পর রাত বিনিদ্র করে রাখত।’

ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে এ খবর প্রকাশিত হওয়ার পর শুক্রবার এক টুইটবার্তায় শশী থারুর লিখেছিলেন, আন্তর্জাতিক শিক্ষা: বাংলাদেশের মানুষকে ফেক নিউজের স্বাদ দিলেন আমাদের প্রধানমন্ত্রী। সবাই জানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে কার ভূমিকা প্রধান ছিল।

শশী থারুর ভেবেছিলেন, নরেন্দ্র মোদি বাংলাদেশের মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর অবদানকে খাটো করেছেন। পরে অবশ্য এই ভুল ভেঙেছে তার। টুইটারে তা স্বীকারও করেছেন তিনি।

শনিবারের টুইটবার্তায় থারুর বলেন, তাড়াহুড়ো করে পত্রিকার হেডলাইন পড়ার কারণে পুরো সংবাদ ভালো করে খেয়াল করিনি। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে ইন্দিরা গান্ধীর অনেক অবদান ছিল। আমি ভেবেছিলাম নরেন্দ্র মোদি তার ভাষণে ইন্দিরা গান্ধীর অবদান খাটো করেছেন।

কংগ্রেস এমপি আরও লিখেছেন, ‘পরে দেখলাম বিষয়টি এমন না। আমার ভুল হয়েছিল। সেজন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি।’

তিনি আরও লিখেছেন, ভুল করলে ক্ষমা চাইতে আমার আপত্তি নেই।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম