মিয়ানমারে তবুও চলছে বিক্ষোভ, ইয়াঙ্গুনে নিহত ৩

বিদেশ ডেস্ক
২৯ মার্চ ২০২১, ১৮:৫৩আপডেট : ২৯ মার্চ ২০২১, ১৮:৫৩
image

সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভের সবচেয়ে রক্তক্ষয়ী দিনে ১১৪ জন নিহত হওয়ার দুই দিনের মাথায় ইয়াঙ্গুনে আবারও গুলি চালিয়েছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। সোমবার শোকাহত বিক্ষোভকারীরা রাজপথে নেমে আসলে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় তিনজন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী রাস্তায় নির্বিচারে গুলি চালিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত ১ ফেব্রুয়ারি নির্বাচিত নেত্রী অং সান সু চির সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর থেকেই দেশটিতে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা সু চির মুক্তির পাশাপাশি বেসামরিক কর্তৃপক্ষের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন। এসব বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪০০ জনের কাছাকাছি। শনিবার ছিল মিয়ানমারের সশস্ত্র বাহিনী দিবস। এদিন বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ১১৪ জন নিহত হয়। 

সোমবার ইয়াঙ্গুনের পার্শ্ববর্তী এক এলাকায় নিরাপত্তা বাহিনীর চালানো গুলিতে এক জন নিহত ও বেশ কয়েক জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন নিহত ব্যক্তির মাথায় গুলি চালানো হয়েছে। প্রত্যক্ষদর্শী থিহা সোয়ে বলেন, তারা রাস্তায় যা কিছু পাচ্ছে তাতেই গুলি চালাচ্ছে, এমনকি রেড ক্রসের একটি দলের ওপরও গুলি চালানো হয়েছে।

এছাড়া ইয়াঙ্গুন জেলার আরও একটি স্থানে বিক্ষোভকারীদের দেওয়া ব্যারিকেড সরাতে গিয়ে নিরাপত্তা বাহিনীর চালানো গুলিতে নিহত হয়েছে দুই জন। দাগোন এলাকার এক বসবাসকারী বলেন, ‘আমাদের ওয়ার্ডে দুই জনের মৃত্যুর কথা নিশ্চিত করতে পারি।’ তিনি বলেন, ‘নিরাপত্তা বাহিনীর প্রায় ১৫ সদস্য এসে আশেপাশের সব জায়গায় গুলি চালায়’।

মিয়ানমারের অধিকার রক্ষা গ্রুপ অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স জানিয়েছে, অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত ৪৬২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম