সামরিক সহায়তা জোরালো করার অঙ্গীকার জাপান-ইন্দোনেশিয়ার

বিদেশ ডেস্ক
৩০ মার্চ ২০২১, ১৯:৪৫আপডেট : ৩১ মার্চ ২০২১, ১২:১১
image

চীনা প্রভাব মোকাবিলায় সামরিক সহায়তা জোরালো করার অঙ্গীকার করেছে জাপান ও ইন্দোনেশিয়া। মঙ্গলবার টোকিওতে দুই দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রীদের এক বৈঠকে এই অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোসিমিতসু মোতেগি বৈঠকের শুরুতে বলেন আন্তর্জাতিক শান্তি ও সমৃদ্ধিকে সমর্থন করা পদক্ষেপ নেওয়া প্রতিনিয়ত কঠিন হয়ে উঠছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

চীন-মার্কিন সম্পর্কের অন্যতম ইস্যু হয়ে উঠেছে পূর্ব ও দক্ষিণ চীন সমুদ্রে বেইজিংয়ের আঞ্চলিক দাবি। আর এই ইস্যুকে নিজেদের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করে জাপান। সম্প্রতি এই অঞ্চল সফর করে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। তিনি স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রতিবেশিদের সঙ্গে চীনের আগ্রাসী নীতির সমালোচনা করে গেছেন। ওই সফরের পরই টোকিওতে বৈঠক করেছেন জাপান ও ইন্দোনেশিয়ার মন্ত্রীরা।

বৈঠকের শুরুতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোসিমিতসু মোতেগি বলেন, ‘আজ আমি আমাদের ব্যাপক মাত্রার সহযোগিতাকে উচ্চতর মাত্রায় নিয়ে যেতে আলোচনা করতে চাই।’ ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদিও একই রকম মত প্রকাশ করেন। এছাড়া মিয়ানমার পরিস্থিতি এবং করোনা মোকাবিলা নিয়ে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন বলেও জানান তিনি।

মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারি সেনাবাহিনী ক্ষমতা দখলের পর জান্তা সরকারের সঙ্গে আলোচনা শুরুর প্রচেষ্টায় রয়েছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি। মিয়ানমারের সঙ্গে জাপানের নিবিড় ব্যবসায়িক স্বার্থ রয়েছে। মিয়ানমারে চলমান হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে টোকিও। তবে এখন পর্যন্ত দেশটির সেনা সরকারের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম