মিয়ানমারের বিমান হামলায় নিহত হচ্ছে শিশুরাও

বিদেশ ডেস্ক
৩১ মার্চ ২০২১, ১৮:২০আপডেট : ০১ এপ্রিল ২০২১, ১৩:১৭
image

নৃতাত্ত্বিক বিদ্রোহী গোষ্ঠী অধ্যুষিত এলাকায় মিয়ানমারের সেনা সরকারের চালানো বিমান হামলায় নিহত ও আহতদের মধ্যে বহু শিশুও রয়েছে। মঙ্গলবার একটি মানবিক দাতব্য সংস্থা এই তথ্য জানিয়েছে। একই সঙ্গে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় ওই এলাকায় আগ্রাসন জোরালো করেছে জান্তা বাহিনী। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের ক্ষমতা দখলকারী সেনা সরকার গত শনিবার রাত থেকে কারেন প্রদেশে বিমান হামলা পরিচালনা করছে। এই হামলার কারণে হাজার হাজার মানুষ জঙ্গলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যেসব গ্রামে হামলা চালানো হয়েছে তার অনেকগুলোই নিয়ন্ত্রণ করে নৃতাত্ত্বিক বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ)। গোষ্ঠীটি থাই সীমান্তবর্তী বিস্তৃত এলাকা নিয়ন্ত্রণ করে থাকে।

ত্রাণ সংস্থা ফ্রি বার্মা রেঞ্জার্স (এফবিআর) জানিয়েছে, গত রবিবার বিমান হামলায় পাঁচ বছর বয়সী এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে এছাড়া ১২ বছর বয়সী এক মেয়ের মুখে বোমার আঘাত লেগেছে। গ্রুপটি জানায় মেয়েটি স্কুলে যেতে ডে বু নোহ গ্রামে গিয়েছিলো।

সোমবার বিমান হামলায় ডোয়ে লো টাউনশিপের একটি মাধ্যমিক স্কুল ধ্বংস হয়েছে। কিন্তু শিক্ষার্থীরা লুকিয়ে থাকায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে এফবিআর। পরে মঙ্গলবার কাছের হাসাও হ্লিটি টাউনশিপে চালানো আরেক বিমান হামলায় ছয় জন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে সেনা সরকারের বিমান হামলার নিন্দা জানিয়েছে কেএনইউ। বিবৃতিতে বলা হয়, ‘বিমান হামলায় অল্পবয়সী শিশুসহ গ্রামবাসী নিহত হচ্ছে। আরও অনেকে আহত হচ্ছে।’

গত ১ ফেব্রুয়ারি অং সান সু চি’র নির্বাচিত সরকারকে উৎখাত করে জেনারেল মিন অং হ্লাইং ক্ষমতা দখল করে নেওয়ার পর থেকেই মিয়ানমারে অস্থিরতা চলছে। অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিদিনই রাস্তায় নামছে বিক্ষোভকারীরা। এছাড়া বিভিন্ন খাতের কর্মীরা ধর্মঘট শুরু করায় বিঘ্নিত হচ্ছে অর্থনৈতিক কার্যক্রম।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম