ভিডিওতে সু চিকে দেখা গেছে: আইনজীবী

বিদেশ ডেস্ক
৩১ মার্চ ২০২১, ২০:৫৭আপডেট : ০১ এপ্রিল ২০২১, ১৩:১৭
image

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নির্বাচিত নেত্রী অং সান সু চিকে ভিডিও কলে দেখতে পাওয়ার কথা জানিয়েছেন তার এক আইনজীবী। ভিডিওতে তাকে সুস্থ থাকতে দেখা গেছে বলেও জানিয়েছেন মিন মিন সোয়ে নামের ওই আইনজীবী। বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার সঙ্গে কেবলমাত্র মামলা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা গেছে বলেও জানিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত ১ ফেব্রুয়ারি সেনাবাহিনী মিয়ানমারের ক্ষমতা দখলের পর অং সান সু চিকে আটক করে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। তবে আটকের পর থেকে তাকে প্রকাশ্যে কোথাও দেখা যায়নি।

আইনজীবী মিন মিন সোয়ে জানান সু চি তার আইনজীবীদের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করতে চেয়েছেন। কিন্তু সেনা কর্তৃপক্ষ পুলিশের উপস্থিতিতে সাক্ষাতের প্রস্তাব দিলেও তাতে সম্মত হননি তিনি। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনার অনুমতি দেয় কর্তৃপক্ষ। ওই কনফারেন্সের পর মিন মিন সোয়ে বলেন, ‘মাকে (সু চি) স্বাস্থ্যবান মনে হয়েছে, তার সবকিছুই ভালো আছে।’

সু চির বিরুদ্ধে অবৈধভাবে ছয়টি রেডিও আমদানি ও ব্যবহার এবং করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। সাম্প্রতিক সময়ে দুইটি সংবাদ সম্মেলনে সেনা কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগও তুলেছে।

তার আইনজীবীরা এসব অভিযোগকে বানোয়াট এবং ঘুষ গ্রহণের অভিযোগকে উপহাস বলে উড়িয়ে দিয়েছেন। আগামী বৃহস্পতিবার তার মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম