ইন্দোনেশিয়ার পুলিশ সদর দফতরে হামলার চেষ্টা, নারী নিহত

বিদেশ ডেস্ক
৩১ মার্চ ২০২১, ২২:১৩আপডেট : ০১ এপ্রিল ২০২১, ১৩:১৮
image

ইন্দোনেশিয়ার জাকার্তায় ন্যাশনাল পুলিশ সদর দফতরে এক নারী প্রবেশ করে কয়েক কর্মকর্তার দিকে বন্দুক তাক করেছে। পরে পুলিশের পাল্টা গুলিতে ওই নারী নিহত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত রবিবার ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়াসি রাজ্যের এক গীর্জায় আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত এক ব্যক্তি ও তার স্ত্রী যৌথভাবে ওই হামলা চালায়। এতে অন্তত ২০ জন আহত এবং ওই ব্যক্তি ও তার স্ত্রী নিহত হয়। ওই হামলার পর ইন্দোনেশিয়ার সন্ত্রাসপ্রতিরোধ অভিযান জোরালো করা হয় এবং হাই অ্যালার্ট জারি করা হয়। এর মধ্যেই পুলিশ সদর দফতরে হামলা চেষ্টার ঘটনা ঘটলো।

ইন্দোনেশিয়ার টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, নীল ও কালো রঙের বোরকা পড়া এক নারী পার্কিং এরিয়া থেকে পুলিশের সদরদফতর ভবনে প্রবেশ করেন। পুলিশ প্রধানের কার্যালয়ে প্রবেশ করতে গিয়ে কয়েকজন পুলিশ কর্মকর্তার দিকে বন্দুক তাক করার পর গুলিবিদ্ধ হন। এরপরেই তার দেহ নিশ্চল পড়ে থাকতে দেখা যায়। টেলিভিশনের খবরে একে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে সশস্ত্র গোষ্ঠীর হামলার লক্ষ্যবস্তু হচ্ছে ইন্দোনেশিয়া।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম