তাইওয়ানে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৮

বিদেশ ডেস্ক
০২ এপ্রিল ২০২১, ১৬:৩২আপডেট : ০২ এপ্রিল ২০২১, ১৬:৩২

তাইওয়ানে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জনে। শুক্রবার প্রায় পাঁচশ’ যাত্রী নিয়ে একটি টানেলে লাইনচ্যুত হয়ে পড়লে এই ট্রেন দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও বহু মানুষ। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ ট্রেনের বগিগুলোতে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

তাইওয়ানের সরকারি বার্তা সংস্থা সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, টানেলের মুখে যথাযথভাবে পার্কিং না করে রাখা একটি ট্রাকে ধাক্কা খায় ট্রেনটি। এতে ট্রেনটির আটটি লাইনচ্যুত হয়ে পড়ে। দমকল বিভাগের প্রকাশ করা ছবিতে ট্রেনটির পাশে বিধ্বস্ত হয়ে পড়া ট্রাকটির ধ্বংসাবশেষ দেখা গেছে।

রাজধানী তাইপে থেকে টাইটং শহরে যাওয়ার পথে ট্রেনটি হুয়ালিয়েন শহরের উত্তরাঞ্চলের একটি সুড়ঙ্গে লাইনচ্যুত হয়ে পড়ে। এর কয়েকটি বগি টানেলের দেয়ালে আছড়ে পড়ে। দুর্ঘটনার সময় ট্রেনের অভ্যন্তরে অনেক যাত্রী দাঁড়িয়েছিলেন।

তাইওয়ানের প্রেসিডেন্ট তাসাই ইন ওয়েন এক বিবৃতিতে বলেছেন, আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করাই এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

৪০৮ নামের ট্রেনটি দ্রুতগতির এবং নিরাপদ বলে মনে করা হতো। এটির সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ১৩০ কিলোমিটার। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিহতদের মধ্যে ট্রেনটির চালকও রয়েছেন।

উল্লেখ্য, ২০১৮ সালে তাইওয়ানের উত্তরপূর্বাঞ্চলে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ১৮ জন নিহত এবং আরও ১৭৫ জন আহত হয়। ওই দুর্ঘটনাকেই এতো দিন গত তিন দশকের মধ্যে তাইওয়ানের সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনা বলে বিবেচনা করা হয়।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম