ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে অন্তত ৪৪ জনের প্রাণহানি

বিদেশ ডেস্ক
০৪ এপ্রিল ২০২১, ১৮:৫০আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ১৮:৫০

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে অন্তত ৪৪ জনের প্রাণহানি হয়েছে। রবিবার সকালে দেশটির পূর্বাঞ্চলীয় দ্বীপে বন্যায় এই ভূমিধস দেখা দেয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ইস্টার সানডে উদযাপনের কয়েক ঘণ্টা আগে টানা বর্ষণে বন্যা দেখা দেয়। এতে ক্যাথলিক ধর্মালম্বী অধ্যুষিত অঞ্চলটি বন্যা ও ভূমিধস হয়। বাড়ি-ঘরে কাদা ঢুকে গেছে, সেতু ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র রাদিত্য জাতি বলেন, পূর্ব ফ্লোরেস এলাকায় ৪৪ জনের মৃত্যু হয়েছে এবং ৯ জন আহত হয়েছে। অনেকেই এখনও কাদার নিচে আটকা রয়েছেন।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে তারা প্রত্যন্ত ও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান এখনও পরিচালনা করতে পারছেন না।

মুখপাত্র জাতি আরও জানান, এই সপ্তাহে চরম প্রতিকূল আবহাওয়া থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, পৃথকভাবে রবিবার বিমা শহরে বন্যায় দুজনের মৃত্যু হয়েছে। এখানে চারটি উপ-জেলাতে বন্যায় প্রায় ১০ হাজার বাড়ি-ঘর তলিয়ে গেছে। টানা ৯ ঘণ্টার বৃষ্টিতে এই বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে।

বর্ষার মওসুমে ভয়াবহ ভূমিধস ও বন্যা দেখা দেয় ইন্দোনেশিয়ায়। জানুয়ারিতে পশ্চিম জাভার একটি শহরে বন্যায় ৪০ জনের প্রাণহানি হয়েছিল। গত বছর সেপ্টেম্বরে বর্নেও এলাকায় ভূমিধসে ১১ জন মারা যান।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম