ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে

বিদেশ ডেস্ক
০৫ এপ্রিল ২০২১, ১০:৩৭আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ১০:৩৭

ইন্দোনেশিয়ায় প্রলয়ঙ্করী বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে। রবিবার সকালে পূর্বাঞ্চলীয় একটি দ্বীপে বন্যাজনিত এই ভূমিধস দেখা দেয়। কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সোমবার ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, রবিবারের ওই বন্যা ও ভূমিধসে অন্তত ৫৫ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে কমপক্ষে আরও ৪০ জন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ইস্টার সানডে উদযাপনের কয়েক ঘণ্টা আগে টানা বর্ষণে বন্যা দেখা দেয়। এতে ক্যাথলিক খ্রিস্টান অধ্যুষিত অঞ্চলটিতে বন্যা ও ভূমিধস তৈরি হয়। ঘরবাড়িতে কাদাপানি ঢুকে পড়ে, সেতু ও সড়ক যোগাযোগ ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে তারা প্রত্যন্ত ও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনায় বেগ পেতে হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, এই সপ্তাহে চরম প্রতিকূল আবহাওয়া অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইন্দোনেশিয়ায় বর্ষা মওসুমে ভয়াবহ বন্যা ও ভূমিধস নতুন নয়। গত জানুয়ারিতেও পশ্চিম জাভার একটি শহরে বন্যায় ৪০ জনের মৃত্যু হয়েছিল।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম