মিয়ানমার ইস্যুতে বৈঠক ডাকলো আসিয়ান, ইয়াঙ্গুনে তালি কর্মসূচি

বিদেশ ডেস্ক
০৫ এপ্রিল ২০২১, ২৩:৫৪আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ২৩:৫৪

সদস্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার কারণে অতীতে সমালোচনার মুখে পড়লেও এবার মিয়ানমার ইস্যুতে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশন্স বা আসিয়ান। ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর সৃষ্ট অস্থিতিশীলতা ও চলমান রাজনৈতিক দমন-পীড়ন অবসানের লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হবে। সোমবারও জান্তাবিরোধী বিক্ষোভ অব্যাহত ছিল। এদিন দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভের পর একসঙ্গে তালি বাজিয়ে প্রতিবাদকারীরা সামরিক সরকারের বিরোধিতা করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

আসিয়ানের বর্তমান সভাপতি দেশ ব্রুনাই সোমবার জানায়, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সংস্থার জরুরি বৈঠকে অংশ নেওয়ার জন্য সদস্য দেশগুলোকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। জাকার্তায় আসিয়ানের সচিবালয় অবস্থিত।

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর দেশটির পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ইন্দোনেশিয়া সদস্য দেশগুলোকে আগ্রহী করে তোলার চেষ্টা চালাচ্ছে। সাধারণত যেকোনও দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য না করার নীতি অনুসরণ করে আসছে আসিয়ান।

যৌথ বিবৃতিতে ব্রুনাই ও মালয়েশিয়া মন্ত্রী এবং শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের জরুরি বৈঠকে বসার প্রস্তুত নিতে বলা হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন ও ব্রুনাইয়ের সুলতান হাসান আল-বলাখিয়ার মধ্যে একটি বৈঠক অনুষ্ঠানের পর যৌথ বিবৃতি প্রকাশ করা হয়।

যৌথ বিবৃতিতে জরুরি বৈঠকের কথা বলা হলেও কবে কখন তা অনুষ্ঠিত হবে তা পরিষ্কার করা হয়নি। দুই দেশই মিয়ানমারের বিক্ষোভকারীদের ওপর বর্বর হত্যাকাণ্ড ও দমনপীড়নের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

এদিকে, স্থানীয় বাসিন্দারা রয়টার্সকেজানান, সামরিক সরকারবিরোধী আন্দোলনকারীদের আহ্বানে সাড়া দিয়ে ইয়াঙ্গুনের বিভিন্ন এলাকায় তালি বাজানো শুরু হয়। বিক্ষোভের নেতা এই থিনজার মং ফেইসবুকে এই তালি কর্মসূচি সম্পর্কে লিখেছেন, এই তালি আমাদের পক্ষ থেকে সংখ্যালঘু জাতিগুলোর সশস্ত্র সংগঠন এবং ইয়াঙ্গুনসহ মিয়ানারের জেন জেড তরুণদের প্রতি সম্মান জানানোর জন্য যারা এই বিপ্লবে লড়াই করছেন।

ফেসবুকে পাঁচ মিনিট ধরে তালি বাজানোর আহ্বান জানানো হয়েছিল।

১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর দেশটিতে জান্তাবিরোধী বিক্ষোভে অন্তত ৫৬৪ জনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় একটি অ্যাক্টিভিস্ট সংস্থা। তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে ৪৭ শিশুও রয়েছে। সেনাবাহিনীর এসব নৃশংস হত্যাকাণ্ড ও দমন-পীড়নের পরও বিক্ষোভকারী প্রতিদিন রাজপথে নামছেন। সোমবারও মান্দালয়ে নিরাপত্তাবাহিনীর গুলিতে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে মিয়ানমার নাউ।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম