শতাধিক চুরির পর দিল্লিতে গ্রেফতার ৪ বাংলাদেশি

বিদেশ ডেস্ক
০৭ এপ্রিল ২০২১, ২৩:১৮আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ২৩:১৮

ভারতজুড়ে শতাধিক চুরির ঘটনায় জড়িত অপরাধ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। বুধবার পুলিশ জানায়, এই চার সদস্য বাংলাদেশি নাগরিক এবং কয়েক বছর আগে অবৈধভাবে ভারতে বসবাস শুরু করে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এখবর জানিয়েছে।

দিল্লি পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা হলো রফিক লস্কর (৩৩), মোহাম্মদ সেলিম (২৬), আজিজুল রহমান (২৫) এবং মোহাম্মদ রাজ্জাক (৩৬)। সহজে অর্থ উপার্জনের জন্য গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ অপরাধ চক্রে জড়িয়ে পড়ে। তাদেরকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।

পুলিশ জানায়, ফরিদাবাদ, যধপুর, আওরঙ্গবাদ, গুলবার্গা, ভাপি, বেঙ্গালুরু, পুনে ও মুম্বাইসহ ভারতের বিভিন্ন এলাকায় শতাধিক চুরিতে জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেফতারকৃতরা।

এক পুলিশ কর্মকর্তা জানান, তারা অস্ত্র ও ঘরের তালা ভাঙার যন্ত্রপাতি সঙ্গে রাখত। চুরির সময় কেউ ঘুম থেকে জেগে উঠলে তাকে জিম্মি করত।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি দেশি পিস্তল, চুরি, চারটি তাজা গুলি ও তালা ভাঙার যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) শিবেষ সিং জানান, সোমবার গোপন খবরে জানা যায়, গ্রেফতারকৃতরা অরুন জেটলি পার্কে জড়ো হবে এবং হাউজ খাস এলাকায় চুরি করতে পারে। আমাদের দল ঘটনাস্থল থেকে চারজনকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম