অভ্যুত্থানবিরোধী গোষ্ঠীর হামলায় মিয়ানমারের ১০ পুলিশ নিহত

বিদেশ ডেস্ক
১০ এপ্রিল ২০২১, ১৫:০২আপডেট : ১০ এপ্রিল ২০২১, ১৫:০২
image

মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের বিরোধিতাকারী নৃতাত্ত্বিক সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা থানায় হামলা চালিয়ে অন্তত ১০ পুলিশ সদস্যকে হত্যা করেছে। শনিবার দেশটির পূর্বাঞ্চলে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে এসব গোষ্ঠীর একটি জোট। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে এক বছরের জন্য দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে। তখন থেকে প্রতিদিনই মিয়ানমারের গণতন্ত্রকামী বিক্ষোভকারীরা অভ্যুত্থানের বিরুদ্ধে আন্দোলন করে আসছেন।এসব বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত ৬৫০ জন নিহত হয়েছে। অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ না হলে গত মাসে সেনাবাহিনীর বিরুদ্ধে পাল্টা লড়াইয়ের হুমকি দেয় মিয়ানমারের তিনটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। তা’য়াং ন্যাশনাল লিবারেশন আর্মি, মিয়ানমার ন্যাশনালিটিজ ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আমি এবং আরাকান আর্মির (এএ) এক যৌথ বিবৃতিতে এই হুমকি দেওয়া হয়।

ওই গোষ্ঠী তিনটির এক বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার ভোরে শান প্রদেশের নংমোন পুলিশ স্টেশনে হামলা চালায় তাদের যোদ্ধারা। স্থানীয় সংবাদমাধ্যম শান নিউজ জানিয়েছে, এই হামলায় ১০ পুলিশ সদস্য নিহত হয়। তবে সুয়ে ফি মিয়াই নিউজ আউটলেট জানিয়েছে, নিহতের সংখ্যা ১৪ জন।

থানায় হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি জান্তা সরকার।

উল্লেখ্য, মিয়ানমারের রাজপথে সহিংসতা বাড়তে থাকার প্রেক্ষাপটে জান্তা সরকারকে অবৈধ আখ্যা দিয়ে বিক্ষোভকারীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেয় প্রায় এক ডজন সশস্ত্র গোষ্ঠী। এছাড়া উৎখাত হওয়া বেসামরিক আইনপ্রণেতারা একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের পরিকল্পনা ঘোষণা করেছেন। এই সরকারে নৃতাত্ত্বিক নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ থাকবে বলে জানিয়েছেন তারা। সরকার গঠনের এই পরিকল্পনা নিয়ে নিয়মিতভাবে অনলাইনে আলোচনাও অনুষ্ঠিত হচ্ছে।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম