বিশ্বে প্রথমবারের মতো জীবিত ব্যক্তির দেহ থেকে ফুসফুস প্রতিস্থাপন

বিদেশ ডেস্ক
১১ এপ্রিল ২০২১, ১৫:১৫আপডেট : ১১ এপ্রিল ২০২১, ১৫:১৫

বিশ্বে প্রথমবারের মতো জীবিত ব্যক্তির দেহ থেকে ফুসফুস প্রতিস্থাপনের ঘটনা ঘটেছে। করোনাভাইরাস নিয়ে দুনিয়াজুড়ে উদ্বেগের মধ্যেই চিকিৎসা ক্ষেত্রে ব্ড় ধরনের এই সাফল্য পেয়েছে জাপান।

দেশটিতে করোনায় ফুসফুস ক্ষতিগ্রস্ত হওয়া এক নারীর শরীরে তার স্বামী-সন্তানের ফুসফুস প্রতিস্থাপন করা হয়েছে। চিকিৎসা বিজ্ঞানে ফুসফুস প্রতিস্থাপনের ঘটনা নতুন নয়। কিন্তু জাপানের এ ঘটনায় জীবন্ত ব্যক্তির ফুসফুস করোনা আক্রান্ত রোগীর দেহে প্রতিস্থাপন করা হয়েছে।

জানা গেছে, সম্প্রতি ওই নারীর শরীরে করোনা সংক্রমণের ফলে তার ফুসফুস দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে তার বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়ে। তবে ওই নারীর স্বামী ও ছেলের সুস্থ ফুসফুস তার দেহে প্রতিস্থাপন করতে সফল হন চিকিৎসকরা। জটিল এই অস্ত্রপচার করতে সময় লেগেছে প্রায় ১১ ঘণ্টা।

ডোনররা দুজনই সুস্থ আছেন বলে জানা গেছে। করোনা আক্রান্ত ওই নারী আপাতত রয়েছেন হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ-তে। সব কিছু ঠিক থাকলে আগামী দুই মাসের মধ্যেই তাকে রিলিজ দেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ডোনার জীবিত অবস্থায় সফল ফুসফুস প্রতিস্থাপনের ঘটনা বিশ্বের ইতিহাসে এটাই প্রথম।

করোনাভাইরাস যে ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করে, তা আগেই জানিয়েছিলেন বিজ্ঞানীরা। চীন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে এরইমধ্যে ব্রেন ডেথ রোগীর দেহ থেকে করোনা রোগীর দেহে ফুসফুস প্রতিস্থাপনের চেষ্টা করা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে সাফল্যও মিলেছে। কিন্তু জীবিত সুস্থ ব্যক্তির ফুসফুস প্রতিস্থাপন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে জাপান।

করোনা সংক্রমণের ফলে জাপানি ওই নারীর আর বাঁচার আশা ছিল না। চিকিৎসকেরা সবাই জবাব দিয়ে দিয়েছিলেন। হাসপাতালের তরফে বলা হয়েছিল, একমাত্র ফুসফুস প্রতিস্থাপন করা গেলে তবেই এ যাত্রায় তিনি প্রাণে বাঁচতে পারেন। কিন্তু সেই মুহূর্তে কোনও ব্রেন ডেথ রোগীও পাওয়া যায়নি। শেষ পর্যন্ত ফুসফুস ডোনেট করার সিদ্ধান্ত নেন রোগীর স্বামী ও তার ছেলে। ছেলেটির ডান ফুসফুসের কিছু অংশ এবং ওই নারীর স্বামীর বাঁম দিকের পুরো ফুসফুসটাই প্রতিস্থাপন করা হয়েছে।

এক্ষেত্রে বয়সজনিত বা শারীরিক সমস্যার অন্য কোনও উপাদান প্রতিস্থাপনের পথে প্রতিবন্ধকতা তৈরি করেনি।

পুরো অপারেশনটির তত্ত্বাবধানে ছিলেন ড. হিরোশি ডেট। তিনি বলেন, ‘এই ধরণের চিকিৎসায় অনেক আশা আছে।’ করোনার ফলে ওই নারীর নিউমোনিয়া হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন তিনি। তার দুটি ফুসফুসই এর ফলে শক্ত হয়ে যাচ্ছিল। সূত্র: দ্য ওয়াল।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম