গুগল ম্যাপস অনুসরণ করে ভুল বিয়েবাড়িতে হাজির বরযাত্রীরা

বিদেশ ডেস্ক
১১ এপ্রিল ২০২১, ২১:৫২আপডেট : ১১ এপ্রিল ২০২১, ২১:৫২

প্রযুক্তি নির্ভরতা দিন দিন বাড়ছে। ছোট খাটো কাজ থেকে শুরু করে বড় তথ্যের জন্য প্রযুক্তি বিভিন্নভাবে মানুষকে সহযোগিতা করছে। কিন্তু মাঝে মধ্যেই অতিরিক্ত প্রযুক্তি নির্ভরতায় মাসুল দিতে হয়, পড়তে হয় বিড়ম্বনায়।

ইন্দোনেশিয়াতে এমন এক বিড়ম্বনায় পড়েন এক হবু পাত্র। বিশ্বজুড়ে প্রতিদিন লাখো যাত্রীর ব্যবহার করা গুগল ম্যাপস অনুসরণ করে ভুল বিয়েবাড়িতে হাজির প্রায় বিয়েই করে ফেলছিলেন আরেক নারীকে।

বিরল এই ঘটনা ঘটেছে রবিবার। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কাকতালীয়ভাবে একই গ্রামের যে ভুল বাড়িতে পাত্রপক্ষ হাজির হয়েছিল সেই বাড়িতেও ছিল বিয়ের আয়োজন।

ভুল বাড়ির বিয়ের কনে উলফাও বুজতে পারেননি যে অন্য লোক তাদের বাড়িতে প্রবেশ করেছে। কারণ তিনি সাজগোজে ব্যস্ত ছিলেন। তার পরিবারের সদস্যরা ভুল পাত্রপক্ষকে স্বাগত জানায়। এমনকি তারা উপহারও বিনিময় করেন।

কিন্তু এই বাড়িতে ছিল বাগদান অনুষ্ঠান। ফলে কিছুক্ষণ পরই পাত্রপক্ষ তাদের ভুল বুজতে পারেন। তারা কনের পরিবারের কাছে ক্ষমা চান। সেখান থেকে তাদের সঠিক ঠিকানা বলে দেওয়া হয়। আর সংশয় বাড়াতে উলফা প্রকৃত হবু বরও পৌঁছাতে দেরি করে। কারণ পথে তার পরিবারের সদস্যরা টয়লেট খুঁজছিলেন। সূত্র: হিন্দুস্তান টাইমস

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম