সু চির বিরুদ্ধে নতুন মামলা

বিদেশ ডেস্ক
১২ এপ্রিল ২০২১, ১৭:৪২আপডেট : ১২ এপ্রিল ২০২১, ১৮:০০
image

মিয়ানমারের জান্তা সরকার সে দেশের ক্ষমতাচ্যুত বেসামরিক নেতা অং সান সু চির বিরুদ্ধে সোমবার নতুন ফৌজদারি অভিযোগ এনেছে। সু চির আইনজীবীকে উদ্ধৃত করে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সর্বশেষ অভিযোগ আনা হয়েছে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা আইনে।

গত ১ ফেব্রুয়ারি সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করা হয়। আইনপ্রণেতারা রয়েছেন গৃহবন্দী অবস্থায়। আর সু চিসহ এনএলডির শীর্ষ নেতারা আটকাবস্থায়। একের পর এক মামলা দেওয়া হচ্ছে সু চির বিরুদ্ধে।

‘এবার সু চির বিরুদ্ধে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা আইনের ২৫ ধারায় অভিযোগ আনা হয়েছে।’ আইনজীবী মিন মিন সোয়ে এএফপিকে বলেন, সব মিলিয়ে তার বিরুদ্ধে ছয়টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে পাঁচটি নেপিডোতে আর একটি ইয়াঙ্গুনে।

এএফপি বলছে, এরমধ্যে সবথেকে গুরুতর অভিযোগ আনা হয়েছে দাফতরিক গোপনীয়তা আইনে।

মিন মিন সোয়ে নিশ্চিত করেছেন, যে সু চির স্বাস্থ্য ভালো আছে। তবে মিয়ানমারে যে উত্তাল বিক্ষোভ আর ভয়াবহ নিধনযজ্ঞ চলছে; সে ব্যাপারে সু চি অবগত কিনা, তা নিয়ে সন্দিহান তিনি।  

জান্তাবিরোধী বিক্ষোভে উত্তাল রয়েছে মিয়ানমারের রাজপথ। বিক্ষোভ দমন করতে চরম শক্তি প্রয়োগ করেছে জান্তা। অধিকার সংগঠন অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি)জানিয়েছে, দুই মাসের বেশি সময় ধরে চলমান বিক্ষোভে শিশুসহ সাত শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছেন।

/জেজে/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম