হংকংয়ে গণতন্ত্রপন্থী জিমি লাইয়ের কারাদণ্ড

বিদেশ ডেস্ক
১৬ এপ্রিল ২০২১, ১৭:১৫আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ১৭:১৫

হংকংয়ের গণতন্ত্রপন্থী মিডিয়া টাইকুন জিমি লাইকে ১৪ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অনুমতি না নিয়ে সমাবেশ আয়োজনের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে এই সাজা দেওয়া হয়। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

২০১৯ সালে গণতন্ত্রপন্থীদের বড় ধরনের বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া অ্যাক্টিভিস্টদের সঙ্গে আদালতে হাজির করা হয় কোটিপতি লাইকে। ৭৩ বছরের এই ব্যবসায়ী অ্যাপল ডেইলি-এর প্রতিষ্ঠাতা। এই পত্রিকাটি চীনের কট্টর সমালোচক।

হংকংয়ের অধিকার ও স্বাধীনতার বিরুদ্ধে চীনের ক্রমাগত নজরদারি বৃদ্ধির প্রেক্ষাপটে জিমি লাইয়ের বিরুদ্ধে এই রায় ঘোষণা করা হলো।

শুক্রবার আরও বেশ কয়েকজন অ্যাক্টিভিস্টকে ২০১৯ সালের ১৮ ও ৩১ আগস্ট দুটি বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে সাজা দেওয়া হয়েছে।

এদের মধ্যে রয়েছেন প্রবীন প্রচারক মার্টিন লি (৮২), আইনজীবী মার্গারেট এনজি (৭৩)। মার্গারেটের সাজা বাতিল করা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম