তুরস্কে অনুষ্ঠিতব্য আফগান শান্তি আলোচনা স্থগিত

বিদেশ ডেস্ক
২১ এপ্রিল ২০২১, ১০:৫৭আপডেট : ২১ এপ্রিল ২০২১, ১০:৫৭

তুরস্কে অনুষ্ঠিতব্য আফগান শান্তি আলোচনা স্থগিত করা হয়েছে। আগামী শনিবার আফগান সরকার ও তালেবানের প্রতিনিধিদের এ বৈঠকে বসার কথা ছিল। জাতিসংঘ ও তুরস্কের উদ্যোগে অনুষ্ঠিতব্য ওই আলোচনায় যুক্তরাষ্ট্রও সমর্থন দিয়েছিল। তবে শেষ মুহূর্তে এসে এটি স্থগিতের ঘোষণা এলো।

আগামী ২৪ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত তুরস্কের ঐতিহাসিক ইস্তাম্বুল শহরে এ সম্মেলনের কথা ছিল। তবে মঙ্গলবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু জানান, আলোচনা আপাতত স্থগিত রাখা হয়েছে। পবিত্র রমজান মাসের পর বৈঠক হতে পারে।

তিনি বলেন, আমাদের কাছে মনে হয়েছে এই মুহূর্তে বৈঠক স্থগিত করাটাই ভালো হবে। এ নিয়ে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও কাতারের সঙ্গেও আমাদের কথা হয়েছে। ঈদের পর বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, তালেবান অংশ নিচ্ছিল না বলে আলোচনা পিছিয়ে দেওয়া হয়েছে।

এদিকে তালেবানের বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি হাউস কমিটিকে বলেছেন, ‘তালেবানের বিশ্বাসযোগ্যতা নিয়ে আমার সন্দেহ আছে। দেখা যাক, শেষ পর্যন্ত তারা কী করে। যদি তারা আফগানিস্তানের আন্তর্জাতিক স্বীকৃতি চায়, তাহলে তাদের চুক্তি মেনে চলতে হবে।’

তিনি জানিয়েছেন, ‘আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর প্রতিবেশী কোনও দেশে গোয়েন্দা রাখার বিকল্প ভাবনা যুক্তরাষ্ট্র খতিয়ে দেখছে। তাহলে সেনা প্রত্যাহারের পরও দেশটির পরিস্থিতির ওপর নজর রাখা যাবে। সেক্ষেত্রে কোনও বিপদ এলে দ্রুত তার মোকাবিলা করা যাবে।’

২০০১ সালে যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্য সংস্থা এবং প্রতিরক্ষা দফতর পেন্টাগনে সন্ত্রাসী হামলা চালানো হয়। এই হামলার জন্য তালেবানদের দায়ী করে আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। ওই হামলার ২০তম বার্ষিকী অর্থাৎ আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যেই আফগানিস্তান থেকে সামরিক উপস্থিতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

গত বছর তালেবানদের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ১ মে-র মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের প্রতিশ্রুতি দেয় তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে বলে আসছিল ১ মে-র সময়সীমা পূরণ করা কঠিন হবে। পরে আগামী ১১ সেপ্টেম্বর সেনা প্রত্যাহারের ডেটলাইন নির্ধারণ করা হয়। এর মধ্যেই দেশটির বিবদমান দুই পক্ষকে আলোচনার টেবিলে বসানোর উদ্যোগ নেয় তুরস্ক। তবে প্রথম দফার আলোচনার আগেই সে প্রচেষ্টা হোঁচট খেলো।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম