স্ত্রী দোকান কর্মীকে চড় মারায় ক্ষমা চাইলেন রাষ্ট্রদূত

বিদেশ ডেস্ক
২২ এপ্রিল ২০২১, ২২:৪১আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১০:৫০
image

দোকান কর্মীর সঙ্গে স্ত্রীর অগ্রহণযোগ্য আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বেলজিয়ামের রাষ্ট্রদূত। সামনে আসা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, পিটার লেশাওয়ারের স্ত্রী জিয়াং জুয়েকিউ সিউলের এক দোকানের সহকারীকে চড় মারছেন। তিনি দোকান থেকে নিজের কোনও কাপড় নিয়ে যাচ্ছেন কিনা তা খতিয়ে দেখতে চেয়েছিলেন ওই কর্মী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সিউলের বেলজিয়াম দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রদূতের স্ত্রী জিয়াং জুয়েকিউ (৬৩) স্ট্রোক থেকে সুস্থ হতে বর্তমানে হাসপাতালে রয়েছেন। তিনি সক্ষম হয়ে উঠলেই পুলিশি তদন্তে সহায়তা করবেন বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে।

গত ৯ এপ্রিল সিউলের ইয়োনসান-জু এলাকার একটি কাপড়ের দোকানে ওই চড় মারার ঘটনা ঘটে। দোকানে গিয়েছিলেন জিয়াং জুয়েকিউ। দোকান থেকে বের হওয়ার আগে দেড় ঘণ্টা ধরে তিনি পোশাক পছন্দ করছিলেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সংবাদমাধ্যম।

জিয়াং জুয়েকিউ পরে থাকা একটি পোশাক দোকানের কিনা তা খতিয়ে দেখতে চেয়েছিলেন ওই দোকান কর্মী। তবে পোশাকটি ছিলো তার নিজের। সিসিটিভির ফুটেজে দেখা গেছে, দোকান কর্মীর বাধা পেয়ে তাকে ঠেলে দোকানের ভিতরে নিয়ে আসেন রাষ্ট্রদূতের স্ত্রী। পরে তাকে আবারও ধাক্কা দিয়ে চড় বসিয়ে দেন তিনি। পরে আরেক কর্মী এগিয়ে আসলে তাকেও চড় দেন তিনি।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের কাছে দ্বিতীয় ওই কর্মী বলেন, ‘আমাকে যখন মারা হয় তখন আমি জানতাম না ওই নারী কে, কিন্তু তাকে আত্মবিশ্বাসী মনে হচ্ছিলো আর কোনও অনুশোচনা দেখা যাচ্ছিলো না।‘

বেলজিয়াম দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, ওই ঘটনার জন্য রাষ্ট্রদূত  পিটার লেশাওয়ার আন্তরিকভাবে দুঃখিত এবং তার স্ত্রীর পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করতে চান। বিবৃতিতে বলা হয়েছে, ‘যে পরিস্থিতিই হোক না কেন, যেভাবে তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন তা অগ্রহণযোগ্য।‘

বিবৃতিতে জানানো হয়েছে, গত সপ্তাহের শুরুতে স্ট্রোকে আক্রান্ত হয়ে পড়েন জিয়াং জুয়েকিউ। চিকিৎসাধীন থাকায় তিনি পুলিশি তদন্তে সাড়া দিতে পারছেন না। বিবৃতিতে বলা হয়, ‘আশা করছি দ্রুত তার স্বাস্থ্যের উন্নতি হবে, ফলে তিনি পুলিশি তদন্তে সহায়তা করতে পারবেন আর আমরা সকলেই এই দুঃকজনক ঘটনাকে পেছনে ফেলতে পারবো।‘

বিচার এড়াতে জিয়াং জুয়েকিউ কূটনৈতিক দায়মুক্তি ব্যবহার করতে পারেন এমন সম্ভাবনা থেকে দক্ষিণ কোরিয়ায় ক্ষোভ তৈরি হয়েছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম