অভ্যুত্থানের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন মিয়ানমারের জান্তা প্রধান

বিদেশ ডেস্ক
২৪ এপ্রিল ২০২১, ১০:৪১আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ১০:৪১
image

অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর প্রথমবারের মতো প্রকাশ্য বিদেশ সফরে যাচ্ছেন মিয়ানমারের সেনা প্রধান মিন অং হ্লাইং। শনিবার ইন্দোনেশিয়ার জাকার্তায় আসিয়ান এর সম্মেলনে যোগ দেবেন তিনি। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের এই সম্মেলনে দশটি দেশের নেতারা যোগ দেবেন। এই সম্মেলনে মিয়ানমার সংকট নিয়ে আলোচনার কথা রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

২০২০ সালের নির্বাচনে ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগে এই বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নেয় মিয়ানমারের সেনাবাহিনী। অভ্যুত্থানের বিরুদ্ধে মিয়ানমারে শুরু হয় ব্যাপক বিক্ষোভ। এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে সাতশ’রও বেশি মানুষ নিহত হয়েছে।

ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত সম্মেলনে প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো ফোরামে মিয়ানমার সংকট নিয়ে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আশা করা হচ্ছে জেনারেল মিন অং হ্লাইং এই সম্মেলনে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকবেন- তবে তা এখনও নিশ্চিত করা হয়নি। এদিকে জাকার্তায় ব্যাপক বিক্ষোভের প্রস্তুতি নিয়েছেন অ্যাকটিভিস্টরা।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী এবং ফিলিপাইনের প্রেসিডেন্ট জানিয়েছেন, জাকার্তায় তারা শুধু পররাষ্ট্রমন্ত্রীকেই পাঠাবেন। জোটটির অন্য সদস্য রাষ্ট্রগুলো হলো মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, কম্বোডিয়া, আয়োজক ইন্দোনেশিয়া এবং মিয়ানমার।

আসিয়ান থেকে মিয়ানমারকে বের করে দেওয়ার কথা নিয়ে আলোচনা চলছে। তবে জোটটির সদস্য রাষ্ট্রগুলো ঐতিহাসিকভাবে পরস্পরের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করে না। মিয়ানমারের সংকট নিরসন করতে আসিয়ান সম্মেলনের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সম্মেলনের পার্শ্ববৈঠকে বিভিন্ন নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে জাকার্তায় উপস্থিত থাকবেন মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন শার্নার বার্গেনার।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম