বোরকা নিষিদ্ধের প্রস্তাবে অনুমোদন শ্রীলঙ্কার মন্ত্রিসভার

বিদেশ ডেস্ক
২৮ এপ্রিল ২০২১, ১৪:৫১আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ১৪:৫১

বোরকা নিষিদ্ধ করা সংক্রান্ত একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে শ্রীলঙ্কার মন্ত্রিসভা। মঙ্গলবার ‘জাতীয় নিরাপত্তার’ কারণ দেখিয়ে প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে। তবে জাতিসংঘের একজন বিশেষজ্ঞ বলেছেন, কলম্বো এ ধরনের কোনও পদক্ষেপ নিলে তা হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাবটি তোলেন শ্রীলঙ্কার জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী সারাথ বীরাসেকারা। নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেছেন মন্ত্রিসভার মুখপাত্র কেহেলিয়া রামবুকওয়েলা। তিনি বলেন, ‘মন্ত্রিসভার অনুমোদনের পর প্রস্তাবটি এখন আইন সংক্রান্ত খসড়া কমিটির কাছে যাবে। সেখান থেকে এটি পার্লামেন্টে পাঠানো হবে।’

পার্লামেন্টের অনুমোদন পেলেই প্রস্তাবটি আইনে পরিণত হবে। তবে শ্রীলঙ্কার পার্লামেন্টে সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতা থাকায় এটি পাসের জন্য তাদের কোনও বেগ পেতে হবে না।

বোরকাকে ধর্মীয় চরমপন্থার চিহ্ন হিসেবে আখ্যায়িত করেছেন জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী সারাথ বীরাসেকারা।

গত মাসে টুইটারে দেওয়া এক পোস্টে এ নিয়ে কথা বলেন শ্রীলঙ্কায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সাদ খট্টক। তিনি বলেন, বোরকার ওপর এই নিষেধাজ্ঞার ফলে মুসলমানদের অনুভূতিতে আঘাত হানাবে।

উল্লেখ্য, বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ শ্রীলঙ্কায় প্রায় ৯ শতাংশ মানুষ মুসলিম। সূত্র: আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম