মহামারির সময়ে সবচেয়ে নিরাপদ দেশ সিঙ্গাপুর

বিদেশ ডেস্ক
৩০ এপ্রিল ২০২১, ১৫:৫৬আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ১৫:৫৮
image

করোনাভাইরাসের মহামারির মধ্যে দুনিয়ার সবচেয়ে নিরাপদ দেশ বিবেচিত হয়েছে সিঙ্গাপুর। ব্লুমবার্গের কোভিড সহনশীলতা র‍্যাংকিংয়ে নিউ জিল্যান্ডকে হটিয়ে শীর্ষ স্থানে উঠে এসেছে এশিয়ার এই দ্বীপ রাষ্ট্রটি। ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত বছরের নভেম্বরে কোভিড সহনশীলতা র‍্যাংকিং চালু করে ব্লুমবার্গ। করোনাভাইরাসের মহামারির মধ্যে কোন দেশগুলো অপেক্ষাকৃত নিরাপদ তা প্রকাশ করতেই এটি চালু করে বিশ্বখ্যাত এই সাময়িকীটি। প্রতিমাসে এই র‍্যাংকিং প্রকাশ করা হয়ে থাকে।

সাম্প্রতিক র‍্যাংকিং প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাস সংক্রমণ শূন্যের কোঠায় নামানোর পাশাপাশি এশিয়ার মধ্যে দ্রুততম গতিতে টিকাদান চালিয়ে প্রথমবারের মতো নিউ জিল্যান্ডকে হটিয়ে শীর্ষ স্থানে উঠে এসেছে সিঙ্গাপুর।

সিঙ্গাপুরে স্থানীয়ভাবে সংক্রমণ শূন্যতে নেমে এসেছে। আর ইতোমধ্যেই দেশটির এক পঞ্চমাংশ মানুষ টিকা নিয়ে ফেলেছে।

ব্লুমবার্গ বলছে, র‍্যাংকিংয়ের শীর্ষ তিন দেশ সিঙ্গাপুর, নিউ জিল্যান্ড এবং অস্ট্রেলিয়া ইতোমধ্যেই নিজ দেশের জনগোষ্ঠীকে আন্তর্জাতিক ভ্রমণ বাদে প্রাক-মহামারি সময়ের মতো জীবনযাপন করতে দিতে সক্ষম হয়েছে। এর ফলে ভাইরাসটি আবার ফিরে আসার আশঙ্কাও ঠেকানো গেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

র‍্যাংকিংয়ে স্থান পাওয়া ৫৩টি দেশের মধ্যে ভারতের অবস্থান ৩০তম। বাংলাদেশের অবস্থান ৪১তম। আর সবচেয়ে নিচে রয়েছে আর্জেন্টিনা, পোল্যান্ড এবং ব্রাজিল।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম