পাকিস্তানে ব্রিটিশ তরুণীকে গুলি করে হত্যা, ২ জনকে খুঁজছে পুলিশ

বিদেশ ডেস্ক
০৫ মে ২০২১, ২১:২২আপডেট : ০৫ মে ২০২১, ২১:২৯
image

পাকিস্তানের লাহোরে বসবাসরত এক ব্রিটিশ তরুণীকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে খুঁজছে দেশটির পুলিশ। মাহিরা জুলফিকার (২৪) নামের ওই তরুণীকে সোমবার তার ফ্লাটে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক ময়নাতদন্তের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, ওই তরুণীর ঘাড় ও বাহুতে গুলিবিদ্ধ হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বিবিসির খবরে বলা হয়েছে, লন্ডন থেকে আইনে স্নাতক মাহিরা জুলফিকারকে বিয়ে করতে চেয়ে নিয়মিত হুমকি দিতো দুই ব্যক্তি। হত্যাকাণ্ডের ঘটনায় তাদেরকেই খুঁজছে পুলিশ। পশ্চিম লন্ডনের হাউনস্লো মসজিদে ওই তরুণীর জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এতে যোগ দেন তার ভাই ফাইজান মোহাম্মদ। তিনি জানান তার বাবা ইতোমধ্যেই পাকিস্তান রওনা হয়ে গেছেন।

পাকিস্তানে মামলাটির তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, সন্দেহভাজনদের ধরতে ইসলামাবাদ ও লাহোরে অভিযান চালানো হলেও কাউকে পাওয়া যায়নি।

পুলিশি প্রতিবেদনে বলা হয়েছে, মাহিরা জুলফিকারের চাচা মোহাম্মদ নাজের তার ভাইয়ের কাছ থেকে ফোন পেয়ে ওই ফ্লাটে গিয়ে তার মরদেহ খুঁজে পায়। নাজের জানিয়েছেন, মাহিরা তাকে আগেই জানিয়েছিলেন দুই বন্ধু তাকে বিয়ে করতে চেয়ে নিয়মিত হুমকি দিচ্ছে। তিনি তা প্রত্যাখ্যান করলে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে বলে তাকে হুমকি দেওয়া হয়।

পাঞ্জাব পুলিশের কর্মকর্তা সায়িদ আলি জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। মাহিরার মরেদহের পাশে তার তার মোবাইল ফোন পাওয়া গেছে বলেও জানান তিনি। মোবাইল ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কথাও জানান তিনি।

/জেজে/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি