বোমা বিস্ফোরণে আহত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
০৭ মে ২০২১, ০৮:৪৪আপডেট : ০৭ মে ২০২১, ১৬:২৩
image

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ নাসিদ বোমা বিস্ফোরণে আহত হয়েছেন। বৃহস্পতিবার রাজধানীতে নিজের গাড়িতে ওঠার সময় তাকে লক্ষ্য করে মোটরসাইকেলে রাখা একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। দেশটির এক সরকারি কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, নাসিদকে হত্যাচেষ্টা করা হয়েছে।  তবে আহত হলেও তার অবস্থা স্থিতিশীল।

ভারত মহাসাগরের দেশ মালদ্বীপে প্রায় তিন লাখ ৩০ হাজার সুন্নি মুসলমানের বাস। অবকাশ যাপনের জন্য সুপরিচিত এই দেশটিতে প্রায়ই রাজনৈতিক অস্থিরতা চলে। বৃহস্পতিবার গণতান্ত্রিক আন্দোলনের জন্য সুপরিচিত সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাসিদের ওপর হামলা চালানো হলে ঘটনাস্থল ঘিরে ফেলে সশস্ত্র পুলিশ এবং নিরাপত্তা বাহিনী।

পুলিশের তরফ থেকে নাসিদের আহত হওয়ার কথা স্বীকার করা হলেও বিস্তারিত কিছু জানানো হয়নি। তারা জানিয়েছেন তাকে মালের এডিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, হামলার পর অবকাশকালীন ছুটিতে থাকা পার্লামেন্টের জরুরি অধিবেশন ডাকা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক নাসিদের পরিবারের এক সদস্য জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্টের শরীরে বেশ কিছু ক্ষত তৈরি হয়েছে। তাকে অচেতন করে রেখেছেন চিকিৎসকরা। হাসপাতালে নেওয়ার পর নাসিদ সাড়া দেন এবং ডাক্তারদের সঙ্গেও কথা বলেছেন বলে জানান তিনি। তার এক দেহরক্ষীও আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মালের বাসিন্দারা জানিয়েছেন, পুরো মালে জুড়েই ওই বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

২০০৮ সালে বহু দলের অংশগ্রহণে মালদ্বীপে প্রথমবারের মতো অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন মোহাম্মদ নাসিদ। ২০১২ সালে এক অভ্যুত্থানে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। ২০১৫ সালে তাকে সন্ত্রাসবাদের অভিযোগে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন তাকে চিকিৎসার জন্য মুক্তি দিলে তিনি যুক্তরাজ্যে নির্বাসনে চলে যান। তবে ২০১৮ সালে দেশে ফিরে আসেন তিনি।

চীন থেকে বিপুল পরিমাণ ঋণ নেওয়ায় ইয়ামিন প্রশাসনের কঠোর সমালোচনা করে আসছেন নাসিদ। ২০১৯ সালে নির্বাচনের পর তিনি দেশটির পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হন।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম