আফগানিস্তানে নতুন সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০৭ মে ২০২১, ১১:১৬আপডেট : ০৭ মে ২০২১, ১৩:২৭
image

সেনা প্রত্যাহারকে নিরাপদ করতে আফগানিস্তানে অতিরিক্ত সামরিক সরঞ্জাম পাঠানো শুরু করছে যুক্তরাষ্ট্র। সেনা প্রত্যাহারের পর দেশটিতে থেকে যাওয়া আমেরিকান ও জোট শক্তির সুরক্ষায় এসব সরঞ্জাম পাঠানো হচ্ছে। সেনা সদস্য এবং বেসামরিক কন্ট্রাক্টরদের রক্ষায় মোতায়েন করা হচ্ছে বোমারু এবং যুদ্ধবিমান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

আফগানিস্তানে প্রায় ২০ বছর ধরে অবস্থান করছে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো জোটের সেনা সদস্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে দেশটি থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। তবে এই ঘোষণার পরও দেশটিতে সহিংসতা বাড়ছে। প্রতিশোধমূলক হামলা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আফগান নিরাপত্তা বাহিনী।

বিদ্রোহী গোষ্ঠী তালেবান কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে বলেছে তারা আন্তর্জাতিক বাহিনীর ওপর হামলা বন্ধ রাখতে এখন আর চুক্তিবদ্ধ নেই। গত বছর তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে তাদের স্বাক্ষরিত এক চুক্তিতে এই বছরের ১ মে’র মধ্যে মার্কিন বাহিনীর আফগানিস্তান ছেড়ে যাওয়ার কথা ছিলো। এই সময় পর্যন্ত আন্তর্জাতিক বাহিনীর ওপর হামলা বন্ধ রাখে তালেবান।

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলে জানিয়েছেন, আফগানিস্তান ছেড়ে যেতে থাকা দুই হাজার পাঁচশ’ সেনা সদস্য এবং ১৬ হাজার বেসামরিক কন্ট্রাক্টরের সুরক্ষায় দেশটিতে ছয়টি দীর্ঘ পাল্লার বি-৫২ বোমারু বিমান এবং ১২টি এফ-১৮ যুদ্ধবিমান মোতায়েন করা হচ্ছে।

জেনারেল মিলে জানিয়েছেন তালেবান বিদ্রোহীরা আফগান সরকারি বাহিনীকে লক্ষ্য করে প্রতিদিন ৮০ থেকে ১২০টি হামলা চালাচ্ছে। গত ১ মে থেকে প্রত্যাহার শুরু হওয়ার পর মার্কিন এবং জোট বাহিনীর ওপর কোনও হামলা হয়নি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন, সেনা প্রত্যাহার পরিকল্পনা অনুযায়ীই চলছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম