যুদ্ধবিরতির প্রথম দিনেই আফগানিস্তানে নিহত ১১ বেসামরিক

বিদেশ ডেস্ক
১৩ মে ২০২১, ২৩:৩৬আপডেট : ১৩ মে ২০২১, ২৩:৩৬
image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আফগানিস্তান সরকার ও তালেবানদের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির প্রথম দিনেই রক্ত ঝরেছে। বৃহস্পতিবার পৃথক হামলায় ১১ বেসামরিক নাগরিক নিহত এবং অপর ১৩ জন আহত হয়েছে। তালেবান এবং সরকারি বাহিনীর মধ্যে সরাসরি কোনও সংঘাত না হলেও রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে হতাহত বাড়া অব্যাহত রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত মাসে যুক্তরাষ্ট্র ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তানে মোতায়েন সব সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর হঠাৎ করেই দেশটিজুড়ে সহিংসতার মাত্রা ব্যাপক বৃদ্ধি পায়। তার মধ্যেই ঈদ উল ফিতরকে সামনে রেখে তালেবান তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা দিলে আফগানিস্তানের সরকার তা মেনে নেয়। বৃহস্পতিবার সকাল থেকে যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক ঘণ্টা পরই বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বিস্ফোরণের খবর পাওয়া যায়।

কান্দাহার প্রদেশ পুলিশের মুখপাত্র জামাল নাসের বারেকজাই জানান, পানজওয়াই জেলায় রাস্তায় পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এতে এক নারী ও এক শিশুসহ পাঁচ বেসামরিক নিহত হয়। এছাড়া একই প্রদেশের মাইওয়ান্দ জেলায় রাস্তায় পেতে রাখা আরেকটি বোমা একটি ট্যাক্সির নিচে বিস্ফোরিত হয়ে দু্ই শিশু নিহত ও  তিন প্রাপ্তবয়স্ক ব্যক্তি আহত হয় বলেও জানান তিনি। 

উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে এক বেসামরিক গাড়িতে লাগিয়ে দেওয়া বোমা বিস্ফোরণে দুই জন নিহত ও আরও ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রদেশটির পুলিশ প্রধান এনহামুদ্দিন রাহমানি। এছাড়া গজনী প্রদেশের রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরণে দুই বেসামরিক নিহত হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।

কুন্দুজের এক বাসিন্দা জানিয়েছেন, ‘বিস্ফোরণের অন্তত ৪০ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা বাহিনী। যদিও বিস্ফোরণস্থল থেকে কুন্দুজ পুলিশ সদরদফতর মাত্র একশ’ মিটার দূরে।’

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম