জাপানি সাংবাদিককে মুক্তি দিচ্ছে মিয়ানমার

বিদেশ ডেস্ক
১৪ মে ২০২১, ১৩:২১আপডেট : ১৪ মে ২০২১, ১৩:২১
image

অভ্যুত্থানবিরোধী বিক্ষোভের সময় আটক হওয়া জাপানি সাংবাদিক ইয়োকি কিতাজুমিকে মুক্তি দিতে যাচ্ছে মিয়ানমারের জান্তা সরকার। গত ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে দেশটির ‘ফেইক নিউজ’ আইনে এই ফ্রিল্যান্সার সাংবাদিককে অভিযুক্ত করা হয়। বৃহস্পতিবার মিয়ানমারের জান্তা সরকার বলেছে, কিতাজুমি অভিযুক্ত হলেও জাপান সরকারের অনুরোধে তাকে মুক্তি দেওয়া হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত ১ ফেব্রুয়ারি অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে নেয় মিয়ানমারের সেনাবাহিনী। অভ্যুত্থানের বিরোধিতায় রাজপথে বিক্ষোভ শুরু হলে দমন নীতি গ্রহণ করে সেনা সরকার। নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রায় আটশ’ বিক্ষোভকারী নিহত হয়েছে। সাংবাদিকসহ বহু মানুষকে গ্রেফতারও করা হয়েছে।

গত ১৮ এপ্রিল ইয়াঙ্গুনের বাড়িতে অভিযান চালিয়ে ৪৫ বছর বয়সী ইয়োকি কিতাজুমিকে আটক করে মিয়ানমারের পুলিশ। তাগে গত ২৬ ফেব্রুয়ারিও স্বল্প সময়ের জন্য আটক করা হয়। ১৮ এপ্রিল আটকের পর তাকে অভিযুক্ত করা হয়। এতে দোষী প্রমাণিত হলে তার তিন বছর কারাদণ্ড হতে পারতো। তবে জাপান তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানায়।

বৃহস্পতিবার মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এমআরটিভির খবরে বলা হয়, ‘আইন ভঙ্গ করলেও জাপানের সঙ্গে সুসম্পর্ক এবং সহযোগিতা উন্নত করতে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করা হবে আর জাপানের অনুরোধে তাকে মুক্তি দেওয়া হবে।’

ইয়োকি কিতাজুমি ফ্রিল্যান্সিং কাজ করলেও তার পাঠানো খবর জাপানের বহু মূলধারার সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

উল্লেখ্য, মিয়ানমারকে দীর্ঘদিন ধরে সহায়তা দিয়ে আসা দেশ জাপান। ইয়োকি কিতাজুমিকে মুক্তি দিতে মিয়ানমারের ওপর চাপ বাড়ায় জাপান সরকার। যুক্তরাজ্য সফরের সময় সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগি বলেন, ‘স্বাভাবিকভাবেই আমরা আটক থাকা জাপানি নাগরিকের আগাম মুক্তির জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবো।’

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম