মালয়েশিয়ায় দুটি মেট্রো ট্রেনের সংঘর্ষ, আহত দুই শতাধিক

বিদেশ ডেস্ক
২৪ মে ২০২১, ২২:৪৯আপডেট : ২৪ মে ২০২১, ২২:৪৯

মালয়েশিয়ায় ভূগর্ভস্থ দুটি মেট্রো ট্রেনের সংঘর্ষে দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। রাজধানী কুয়ালা লামপুরের পেট্রোনাস টুইন টাওয়ারে কাছে স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে এই সংঘর্ষ হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

জেলা পুলিশ প্রধান মোহাম্মদ জয়নাল আবদুল্লাহ জানান, একটি ট্রেনে কোনও যাত্রী ছিলেন না। এটি মেরামত করা হচ্ছিল। একই লাইন দিয়ে বিপরীত দিকে ২১৩ জন যাত্রী নিয়ে আরেকটি ট্রেন এসে ধাক্কা খেলে এই সংঘর্ষ হয়।

সাংবাদিকদের তিনি আরও বলেন, ৪৭ জন গুরুতর আহত হয়েছেন এবং ১৬৬ জন সামান্য আঘাত পেয়েছেন।

পেট্রোনাস টাওয়ারেরকাছে কেএলসিসি স্টেশন থেকে মাত্র ৩৩০ ফুট দূরে টানেলে এই দুর্ঘটনা হয়।

মোহাম্মদ জয়নাল আরও বলেন, আমরা এখনও ঘটনাটি তদন্ত করছি। তবে ধারণা করা হচ্ছে অপারেশন কন্ট্রোল রুমে কোনও ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে।

সামাজিক মাধ্যমে দুর্ঘটনার প্রকাশিত ছবি ও ভিডিওতে অনেক যাত্রীর শরীরে রক্ত দেখা গেছে। এছাড়া ট্রেনের ভেতরে ভাঙা জানালার টুকরো ছড়িয়ে আছে।

পরিবহনমন্ত্রী উই কা সিয়ং বলেছেন, মালয়েশিয়ায় মেট্রো সিস্টেমের ২৩ বছরের মধ্যে এটিই প্রথম বড় কোনও দুর্ঘটনা।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম