কাবুল বিমানবন্দরে তুরস্কের উপস্থিতি গুরুত্বপূর্ণ: আফগান কর্মকর্তা

বিদেশ ডেস্ক
২০ জুন ২০২১, ২৩:১৯আপডেট : ২০ জুন ২০২১, ২৩:১৯

আফগানিস্তানের হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশন-এর প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহ বলেছেন, বিদেশি সেনা প্রত্যাহারে যে শূন্যতা তৈরি সেটির ফায়দা নিতে চাইছে তালেবান। তাই কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে তুরস্কের উপস্থিতি গুরুত্বপূর্ণ। শনিবার তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন।

১১ সেপ্টেম্বর আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো সেনারা চলে যাওয়ার পর কাবুলের পরিস্থিতি কী দাঁড়াবে সেটি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে বিমানবন্দর ও বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এরইমধ্যে অস্ট্রেলিয়া কাবুলে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে। অন্যদিকে কাবুল বিমানবন্দরের নিরাপত্তা ও পরিচালনার দায়িত্ব নেওয়ার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে তুরস্ক। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রেরও সায় আছে বলে জানা গেছে। তবে এক বিবৃতিতে তালেবান তুরস্কের প্রস্তাবের বিরোধিতা করেছে। তারা বলেছে,  মার্কিন ও ন্যাটো বাহিনী প্রত্যাহারের পর আফগানিস্তানে সামরিক উপস্থিতি বজায় রাখার ‘কোনও আশা’ রাখা উচিত নয়। দূতাবাস ও বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিশ্চিত করা আফগানদেরই দায়িত্ব।

আনতালিয়া কূটনৈতিক ফোরামের আলোচনায় যোগ দেওয়া আফগান কর্মকর্তা আব্দুল্লাহ আব্দুল্লাহ বলেন, কাবুল বিমানবন্দর নিয়ে এখন আমরা যে কথা বলছি  তা হলো- যুক্তরাষ্ট্র ও ন্যাটো সেনা প্রত্যাহারের পর এর নিরাপত্তা নিয়ে তুরস্কের সরকারের সঙ্গে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে।

তিনি বলেন, পাকিস্তান সরকারের কাছেও বিষয়টি তুলে ধরা হয়েছে। তারাও বিষয়টিতে সম্মতি দিয়েছে। যদিও তুরস্ক ও পাকিস্তান সরকারের মধ্যে বিষয়টির বিস্তারিত নির্দিষ্ট হয়নি। ব্যক্তিগতভাবে আফগান নাগরিক হিসেবে আমি মনে করি কাবুল বিমানবন্দরের দায়িত্ব যদি তুরস্ক নেয় তা হবে গুরুত্বপূর্ণ।

এর আগে আফগানিস্তানকে বিশ্বের প্রবেশ পথ উল্লেখ করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু রবিবার বলেছেন, বিমানবন্দরটির নিরাপত্তা ও কার্যক্রম আফগানিস্তানের জন্য খুব গুরুত্বপূর্ণ। শুধু আফগানিস্তানের জন্য নয়, তুরস্কসহ সেখানকার কূটনৈতিক মিশনগুলোর জন্যও গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, আফগান প্রশাসনও চায় তুরস্ক থাকুক। আমরা সব সময় বলে আসছি যে, যতক্ষণ তাদের প্রয়োজন হবে আমরা আফগানিস্তানে থাকব। সূত্র: ডেইলি সাবাহ

/এএ/
সম্পর্কিত
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি