লস্কর ই তইয়্যেবা নেতার বাড়ির কাছে বিস্ফোরণ, নিহত ৩

বিদেশ ডেস্ক
২৩ জুন ২০২১, ২০:০৪আপডেট : ২৩ জুন ২০২১, ২০:০৪
image

পাকিস্তানের সশস্ত্র গোষ্ঠী লস্কর ই তইয়্যেবার (এলইটি) প্রতিষ্ঠাতার বাড়ির কাছে এক বিস্ফোরণে অন্তত তিন জন নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছে। পূর্বাঞ্চলীয় লাহোর শহরের জোহার টাউন এলাকায় বুধবার এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন প্রাদেশিক পুলিশ প্রধান ইনাম ঘানি। ওই বাড়িটি এলইটি প্রতিষ্ঠাতা হাফিজ মোহাম্মদ সায়িদের মালিকানাধীন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

হামলার কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তা ইনাম ঘানি সাংবাদিকদের বলেন, ‘ঘটনাস্থলের দায়িত্ব পুরোপুরিভাবে হাতে নিয়েছে কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি)।’ কি ধরনের বিস্ফোরক ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে তা তারাই নির্ধারণ করবে বলে জানান তিনি। ইনাম ঘানি জানান, এই হামলার লক্ষ্যবস্তু ছিলো একটি পুলিশ চেকপোস্ট।

পাকিস্তান ও জাতিসংঘ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠী লস্কর ই তইয়্যেবা। এর প্রতিষ্ঠাতা হাফিজ মোহাম্মদ সায়িদের বাড়ি ঘটনাস্থলের খুব কাছে। টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণে ঘটনাস্থলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

২০০৮ মালে মুম্বাই হামলার জন্য এলইটি প্রতিষ্ঠাতা হাফিজ মোহাম্মদ সায়িদকে দায়ী করে থাকে ভারত উ যুক্তরাষ্ট্র। তবে এই দায় অস্বীকার করে থাকেন হাফিজ। বর্তমানে তিনি জামাত উদ দাওয়া নামে একটি দাতব্য সংস্থা পরিচালনা করেন তিনি। তবে পাকিস্তান ও জাতিসংঘ এই দাতব্য গোষ্ঠীটিকে এলইটির একটি শাখা হিসেবেই দেখে থাকে।

সন্ত্রাসবাদে অর্থায়নের মামলায় গত বছর পাকিস্তানে দোষী প্রমাণিত হন হাফিজ মোহাম্মদ সায়িদ। জামাত উদ দাওয়ার এক মুখপাত্র জানিয়েছেন, সায়িদ বর্তমানে কারাগারে রয়েছেন ফলে বুধবার তার হামলার শিকার হলেও সেখানে ছিলেন না তিনি।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক