কিম জং উনের ওজন কমার স্বীকারোক্তি উ. কোরিয়ার

বিদেশ ডেস্ক
২৮ জুন ২০২১, ০৭:৩৩আপডেট : ২৮ জুন ২০২১, ০৭:৩৩
image

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন স্বীকার করে নিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের ওজন কমেছে। এমনকি সংবাদমাধ্যমটি স্বীকার করেছে যে, তার স্বাস্থ্য নিয়ে পিয়ংইয়ংয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গত শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির এক নাগরিকের সাক্ষাৎকার প্রচারের সময় কিম জং উনের স্বাস্থ্যের কথা জানা যায়।

দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তা সংস্থা জানিয়েছে, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় কোরিয়ান সেন্ট্রাল টেলিভিশনে প্রচারিত সাক্ষাৎকারে বলা হয়, ‘শ্রদ্ধেয় জেনারেল সেক্রেটারিকে পাতলা দেখা যাওয়ায় নাগরিকেরা                     কষ্ট পেয়েছে। সবাই বলছে যে তাদের কান্না পেয়ে গেছে।’

তবে কিম জং উন কোনও ধরনের স্বাস্থ্য সমস্যায় পড়েছেন কিনা তা ওই প্রতিবেদনে বলা হয়নি। তবে বিশ্লেষকেরা বলছেন, পিয়ংইয়ং তার ওজন কমার কথা স্বীকার করে নেওয়াটাও খুবই গুরুত্বপূর্ণ।

৩৭ বছর বয়সী কিম জং উনের স্বাস্থ্য নিয়ে প্রায়ই ব্যাপক জল্পনা হয়ে থাকে। সম্প্রতি বিভিন্ন টেলিভিশন ফুটেজে তাকে বেশ পাতলা দেখা যায়। গত বছর প্রয়াত দাদার জন্মদিনের অনুষ্ঠানে অনুপস্থিত থাকার পর কিমের স্বাস্থ্য নিয়ে ব্যাপক জল্পনা হয়। ওই ঘটনার পর কোনও ব্যাখ্যা ছাড়াই রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে অনুপস্থিত থাকেন তিনি।

চেইন স্মোকার কিম জং উন ২০১১ সালে ক্ষমতা নেওয়ার পর থেকেই তাকে মোটা দেখে অভ্যস্ত সবাই। গত বছর দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানায় কিমের ওজন ১৩৬ কেজিরও বেশি।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম