খাদ্য নিরাপত্তা জাতীয় নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে: ইমরান খান

বিদেশ ডেস্ক
০২ জুলাই ২০২১, ০৭:৪৬আপডেট : ০২ জুলাই ২০২১, ০৭:৪৬

পাকিস্তানে খাদ্য নিরাপত্তা জাতীয় নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার ইসলামাবাদে ন্যাশনাল কিষাণ কনভেনশনে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন তিনি।

ইমরান খান বলেন, আগামী দিনে খাদ্য নিরাপত্তাই পাকিস্তানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

সংকটের প্রকৃতি ব্যাখ্যা করতে তিনি বলেন, ঘাটতি পূরণ করতে শুধু গত বছরই ইসলামাবাদকে চার মিলিয়ন টন গম আমদানি করতে হয়েছিল। আর এর দাম পরিশোধ করতে হয়েছে বৈদেশিক মুদ্রায়। অথচ পাকিস্তান ইতোমধ্যেই ডলার সংকটে ভুগছে। বিদ্যমান পরিস্থিতিতে এভাবে চালিয়ে নেওয়ার ক্ষমতা ইসলামাবাদের নেই।

ইমরান খান বলেন, যে হারে আমাদের জনসংখ্যা বাড়ছে তাতে আগামী ১০-১৫ বছরে কিভাবে আমরা ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণ করবো?

তিনি বলেন, খাদ্য নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়ানো জরুরি এবং পাকিস্তানকে এখন থেকেই এই সমস্যা মোকাবিলায় ব্যবস্থা নেওয়া শুরু করা উচিত।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমরা যদি আমাদের জাতিকে ভবিষ্যতের চ্যালেঞ্জ থেকে বাঁচাতে চাই তাহলে খাদ্য নিরাপত্তাকে আমাদের জাতীয় নিরাপত্তা হিসেবে দেখতে হবে।

নিজ প্রশাসনের প্রচেষ্টা সম্পর্কে আশাবাদ করে তিনি বলেন, সরকার এখন যেসব পদক্ষেপ নিচ্ছে তাতে ভবিষ্যতে পাকিস্তান খাদ্য নিরাপত্তাহীন নয় বরং খাদ্য রফতানিকারক দেশে পরিণত হবে। সূত্র: দ্য নিউজ।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম