তালেবানের দখলে আফগান-ইরান সীমান্তের গুরুত্বপূর্ণ ক্রসিং

বিদেশ ডেস্ক
০৯ জুলাই ২০২১, ১৬:৪৬আপডেট : ০৯ জুলাই ২০২১, ১৭:০২
image

আফগানিস্তান ও ইরানের মধ্যকার একটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিংয়ের দখল তালেবানের হাতে চলে গেছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, ইসলাম কালা সীমান্তের শুল্ক কার্যালয়ের ছাদ থেকে নামিয়ে ফেলা হচ্ছে আফগানিস্তানের পতাকা। ইরানের সঙ্গে অন্যতম বড় বাণিজ্যিক সংযোগ পথ এই ক্রসিং। এই ক্রসিং থেকে প্রতি মাসে আফগান সরকার প্রায় ২ কোটি মার্কিন ডলার শুল্ক পেয়ে থাকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর অবশিষ্ট সেনা সরিয়ে নিতে থাকার মধ্যে আফগানিস্তানে দ্রুত উত্থান ঘটছে তালেবানের। এই সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র রাতের আঁধারে বাগরাম বিমান ঘাঁটি ছেড়ে যায়। গুরুত্বপূর্ণ এই ঘাঁটি ছেড়ে দেওয়ার ফলে আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার করে নেওয়া সময়ের ব্যাপার হবে বলেই মনে করা হচ্ছে।

ধারণা করা হচ্ছে, আফগানিস্তানের চার শতাধিক জেলার এক-তৃতীয়াংশেরও বেশি নিয়ন্ত্রণ করছে তালেবান। ইরান, চীন সীমান্তসহ দেশের বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ সংহত করেছে ২০ বছর আগে মার্কিন হামলায় ক্ষমতাচ্যুত হওয়া গোষ্ঠীটি।

শুক্রবার হেরাত প্রদেশের ইসলাম কালা সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার করেছে আফগান সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারেক আরিয়ান বলেন, আফগানিস্তানের সব নিরাপত্তা বাহিনী ওই এলাকায় রয়েছে আর ক্রসিংটি ফের দখলে নেওয়ার প্রচেষ্টা চলছে।’ অন্যদিকে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, ক্রসিংটির পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে।

জানা যাচ্ছে, হেরাত প্রদেশের পাঁচটি জেলা কোনও লড়াই ছাড়াই দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা। এই সপ্তাহের আগের দিকে আফগান নিরাপত্তা বাহিনীর এক হাজারেরও বেশি সদস্য প্রতিবেশী দেশ তাজিকিস্তানে পালিয়ে যায়।

শুক্রবার রাশিয়ার তরফে বলা হয়েছে, আফগান-তাজিক সীমান্তের দুই-তৃতীয়াংশই নিয়ন্ত্রণ করছে তালেবান। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, আফগানিস্তানের সব পক্ষকেই ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে মস্কো।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম