ভাসমান সৌরবিদ্যুতে নজির গড়লো সিঙ্গাপুর

বিদেশ ডেস্ক
১৬ জুলাই ২০২১, ১২:০০আপডেট : ১৬ জুলাই ২০২১, ২১:৩৬

বিশ্বের বৃহৎ পরিবেশবান্ধব ভাসমান সৌরবিদ্যুৎ প্যানেল উদ্বোধন করে বিশ্বে তাক লাগিয়ে দিয়েছে সিঙ্গাপুর। জায়গার স্বল্পতার কারণে তেঙে জলাশয়ের উপরেই বিশাল সৌরবিদ্যুৎ বসিয়ে দিয়েছে প্রযুক্তিবিদরা। একে সিঙ্গাপুরের জন্য বড় সফলতা বলছেন দেশটির প্রধানমন্ত্রী লি হিসেয়ন লুং।

গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ কমাতে দেশটির সমুদ্রতীরবর্তী স্থানে গত বুধবার এ প্যানেল উদ্বোধন করা হয়। ৪৫ হেক্টর জায়গায় ১ লাখ ২২ হাজার সোলার প্যালেন নিয়ে বিশ্বের অন্যতম বড় এই সৌর বিদ্যুৎ প্রকল্প। যা ৪৫টি ফুটবল খেলার মাঠের সমান। সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা গেলে এই সৌরবিদ্যুৎ ২৫ বছর পর্যন্ত সেবা দিয়ে যাবে বলে আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা। আর এই প্রকল্পের মাধ্যমে ৫টি পানি শোধনাগার পরিচালনা হতে পারে।

মূলত কার্বন নিঃসরণ কমিয়ে আনতেই এই বৃহৎ প্রকল্প নিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই ছোট দেশটি। আগামী ২০২৫ সালের মধ্যে জলবায়ু পরিবর্তন রোধে চারগুণ সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি।

এ বিষয়ে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পের সৌরবিদ্যুতের মাধ্যমে অনেক উপকার পাওয়া যাবে। শিল্প স্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই ভাসমান সৌরবিদ্যুৎ। সমুদ্রে সৌর প্যানেল প্রকল্প বাস্তবায়ন করেছে সিম্বকর্প ইন্ডাস্ট্রিজ। 

জাতীয় পানি সংস্থা পিইউবি ও সিম্বকর্প বলছে, সৌরবিদ্যুৎ প্রতিষ্ঠানটি প্রতিবছর ৩২ কিলো টন কার্বন নির্গমন কমাতে সক্ষম হবে। যেমন, রাস্তা থেকে সাত হাজার গাড়ি সরিয়ে ফেললে যে পরিমাণ কার্বন কমবে তার সমান।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
পুলিশ সংস্কার ও সাইবার নিরাপত্তায় সিঙ্গাপুরের সহযোগিতা চাইলো বাংলাদেশ 
বাংলাদেশের বিমানবন্দরের উন্নয়নে আগ্রহ প্রকাশ সিঙ্গাপুরের 
বিজিএমইএ সদস্যদের জন্য সিঙ্গাপুরের হাসপাতালে মিলবে অগ্রাধিকার সেবা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক