পথচারীকে আক্রমণ, পাকিস্তানে দুটি কুকুরের ‘মৃত্যুদণ্ড’

বিদেশ ডেস্ক
১৬ জুলাই ২০২১, ২১:৩৫আপডেট : ১৬ জুলাই ২০২১, ২১:৩৫

পাকিস্তানের করাচিতে মর্নিং ওয়াকের সময় এক ব্যক্তিকে আক্রমণের দায়ে জার্মান শেফার্ড প্রজাতির দুটি পোষা কুকুরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মালিকের সঙ্গে হামলার শিকার ব্যক্তির সমঝোতার শর্ত হিসেবে বিষপ্রয়োগে কুকুর দুটির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। গত মাসে কুকুরগুলো মির্জা আখতার আলী নামের একজন প্রবীণ আইনজীবীর ওপর হামলা করেছিল। পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন মঙ্গলবার এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, মির্জা আখতার আলি হাঁটতে বের হলে স্থানীয় হুমায়ুন খানের দুটি জার্মান শেপার্ড তার ওপর ঝাঁপিয়ে পড়ে। গুরুতর আহত হন ওই আইনজীবী। কুকুরের হামলার ঘটনাটি সিসিটিভির ক্যামেরায় ধরা পড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা ভাইরাল হয়। 

সমঝোতার কপি

ভিডিওতে দেখা গেছে, কুকুর দুটি মির্জা আখতারের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে মাটিতে ফেলে দেয়। এসময় তিনি নিজেকে রক্ষায় ব্যর্থ চেষ্টা করছিলেন। কুকুর মালিকের ছেলের হস্তক্ষেপ করার পরই নিস্তার পান তিনি। এসময় তার শরীরের বিভিন্ন স্থান থেকে রক্ত ঝরছিল।

সমালোচনার মুখে বিষয়টি আপসে মিটিয়ে নিতে আইনজীবীকে অনুরোধ করেন কুকুর দুটির মালিক। আইনজীবী কয়েকটি শর্তে তাকে ক্ষমা করতে রাজি হয়েছেন। শর্তগুলো হলো- কুকুর মালিক হুমায়ুন খান এ ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমা চাইবেন। বাড়িতে আর কোনও বিপজ্জনক বা উগ্র কুকুর পুষবেন না। হামলাকারী দুটি কুকুরকে অবিলম্বে একজন পশুচিকিৎসক দিয়ে ‘মানবিকভাবে হত্যা’ করতে হবে। চুক্তির আরেকটি শর্ত ছিল, মালিককে স্থানীয় একটি পশুর আশ্রয় কেন্দ্রে ১০ লাখ রুপি দান করতে হবে।

কুকুর মালিক ও হামলার শিকার আইনজীবীর মধ্যকার এই সমঝোতাকে অসঙ্গত বলে আখ্যায়িত করেছেন মানবাধিকার কর্মীরা।

এই ঘটনায় স্থানীয় দারাক্ষণ পুলিশ স্টেশনে মামলা দায়ের করা হয়েছিল। গ্রেফতারের আগেই কুকুর মালিক জামিন পেয়ে যান। তবে তার কর্মী পুলিশের কাস্টডিতে ছিলেন।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম